চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার গাড়িবহরে হামলায় পাল্টাপাল্টি মামলা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:২৯ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বেগম জিয়ার নিরাপত্তা কর্মীসহ অজ্ঞাত শতাধিককে বিবাদি করে একটি মামলা করেছে ওয়ার্ড আওয়ামী লীগ। আরেকটি মামলা করেছেন খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা সমন্বয়কারী। পুলিশ বলছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর কারওয়ান বাজারে সোমবার খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। রাতে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান বাদী হয়ে মামলা করেন তেজগাঁও থানায়। আসামী করা হয় বিএনপি চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্স বা সিএসএফ এর সদস্যসহ অজ্ঞাতদের।

মঙ্গলবার সকালে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বাদী হয়ে অভিযোগ দায়ের করেন তেজগাঁও থানায়।

Banglabid

বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকার দলীয় লোকজন পুলিশের সামনে তার (খালেদা জিয়া) গাড়ি বহরে হামলা করেছে এবং সেখানে অনেকেই আহত হয়েছেন। শুধু গাড়ি ভাঙচুর করেছে তাই নয়, তারা খালেদা জিয়ার গাড়িতে গুলিও করেছে। দেশবাসী আশা করে এই ব্যাপারটির একটা সু্ষ্ঠু তদন্ত হোক।’

পুলিশ বলছে দুটি অভিযোগই তদন্ত করবে তারা।

তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, ‘আইনশৃঙ্খলা অবনতির জন্যে যেই চেষ্টা করবে প্রত্যেকেই আইনের আওতায় আসবে। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।’

Reneta

তিনি জানান, বিএনপির অভিযোগ আমরা নিয়েছি। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।  এখন পর্যন্ত মামলা মঞ্জুর হয়নি।
আর বিএনপি চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্স এর বাড়াবাড়িকে দায়ী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্স হঠাতই উত্তেজিত হয়ে মারপিটের ঘটনা শুরু করে। তবে এই ঘটনায় কারো প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমরা সেটা দেখবো।’
সোমবারের হামলার ঘটনায় ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াগাড়িবহরসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইন্দোনেশিয়ার পথে প্রধানমন্ত্রী

পরবর্তী

রাঙ্গামাটিতে ফুলঝাড়– বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা

পরবর্তী

রাঙ্গামাটিতে ফুলঝাড়– বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা

মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চায় শিক্ষার্থীরা

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT