চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার আইনজীবীরা আদালতে কান্নাকাটি করছেন: রাষ্ট্রপক্ষ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৪:২১ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

উচ্চ আদালতে ৫০ বার আপিল করে ব্যর্থ হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা এখন আদালতে কান্নাকাটি করছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: মোশাররফ হোসেন কাজল।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ১০ম দিনের (খালেদা জিয়ার পক্ষে ৯ম) যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

্এর আগে বেগম খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ যুক্তি উপস্থাপনে বলেন: এটি  ফৌজদারি মামলার আবরণে রাজনৈতিক মামলা।  পশ্চিমা দেশগুলোতে এ ধরনের মামলাগুলোকে বলা হয় ‘বানোয়াট মামলা’। খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে এ মামলা এখনো চলছে। নয়তো প্রথম দিনেই এই মামলা খারিজ হয়ে যেতো।

ব্যারিস্টার মওদুদ আহমদ

তিনি বলেন: এ মামলা এখানে কেন? এখানে কোর্টের কোন পরিবেশ নেই। লজিস্টিক সাপোর্ট নেই। তার মধ্যে আরো ১৪টি মামলা এখানে নিয়ে আসা হয়েছে। এখানে কেন? এটি ক্যামেরা ট্রাইলের জন্য।  এই আদালতে আসামী তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটি সংবিধানের লঙ্ঘন।

মওদুদ বলেন: এ মামলার অভিযোগগুলোর কোন ভিত্তি নেই। এটি একটি প্রাইভেট ট্রাস্ট। শহীদ জিয়ার সঙ্গে কুয়েতের আমিরের একটা বন্ধুত্বের জন্য তার নামে ট্রাস্টে আসছে এই অর্থটা। সরকারি কোন অর্থ না তা। কাজেই এ মামলা রাজনৈতিক।

মওদুদ আহমদের এসব বক্তব্যের জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন: খালেদা জিয়ার আইনজীবীরা এই  মামলা খারিজ করে দেয়ার জন্য  উচ্চ আদালতে গিয়েছেন ৫০ বার। তারা বলছেন, এ মামলার কোন অস্তিত্বই থাকতে পারে না। কিন্তু সমস্ত চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হয়েছে। আর এখন আদালতে কান্নাকাটি করছেন।

Reneta

‘তারা যে মামলা খারিজের কথা বলছেন তা অমূলক। এসব তারা বাঁচার জন্য বলছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট গঠিত হয় ১৯৯৩ সালে। অথচ টাকা আসলো ১৯৯১ সালে। তাহলে তা কিভাবে ব্যক্তিগত হলো?  ঘোড়ার আগে গাড়ি নাকি গাড়ির আগে ঘোড়া; ঠিক বুঝতে পারছি না। মূলত তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে টাকা এসেছে। তারা বলছেন টাকা ব্যাংকে আছে। তাহলে জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা কোথায়? এর অস্তিত্ব কোথায়?’, বলেন মোশাররফ হোসেন কাজল। 

তিনি জানান: তারা মূলত যতো রকম রাজনৈতিক বক্তব্য দেয়া যায় তা দিচ্ছে।  মূলত রাজনৈতিক স্ট্যান্ড চলছে। তাদের আরগুমেন্টে আইন নেই। এসব রাজনৈতিক বক্তব্য। এতদিন ব্যারিস্টার মওদুদ এবং জমির উদ্দীন সরকারেরা এ মামলা পরিচালনা করেননি। তারা এখন কেন আসলেন?  আসলে তারা বাঁচার চেষ্টা করছেন। আমরা আসামীদের যাবজ্জীবন সাজা চেয়েছি। আশা করি তা হবে।

আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াব্যারিস্টার মওদুদ আহমদমোশাররফ হোসেন কাজল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
ফিফা বিশ্বকাপে বিলিয়ন ডলার আয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: মাঠে খেলা শুরুর আগেই বিলিয়ন ডলারের ব্যবসা

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT