চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খামার দিয়ে স্বাবলম্বী ফরিদপুরের চরাঞ্চলের মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৬
কৃষি
A A

ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের কয়েক হাজার পরিবার স্বাবলম্বী হয়েছে গরু, ছাগল, ভেড়া পালন করে। ক্ষুদ্র খামারীদের জন্য প্রকল্পভিত্তিকভাবে উৎপাদন ও বাজার সুবিধা সৃষ্টি করায় অর্থনৈতিক উন্নয়ন ঘটছে চরাঞ্চলের।

এই জেলার তিন উপজেলার আটটি ইউনিয়নের বেশীরভাগ গ্রামই পদ্মা নদীর চরে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে অনগ্রসরতার কারণে পিছিয়ে রয়েছেন এসব চরের অধিবাসীরা। তবে আশার কথা হলো, প্রায় প্রতিটি পরিবারই দুই থেকে তিনটি গরু পালনের সুযোগ পাওয়ায় পাল্টে যাচ্ছে জীবন।

ফরিদপুরের দুগ্ধ খামারি বলেন, আমি গাভী পালন করি এ গাভীর দুধ বিক্রি করে সংসার চালাই সাথে আমার মেয়েকে লেখাপড়া শেখাই।

ফরিদপুর শহরে প্রতি কেজি দুধের দাম ৬০ টাকা। তবে চরাঞ্চলে বিক্রি হচ্ছে অর্ধেক দামে। ফরিদপুরের আর এক দুগ্ধ খামারি বলেন, আমাদের এখানে দুধের দাম আর একটু বেশি হলে ভালো হতো।

চরবাসীর কথা চিন্তা করেই সেখানে মিল্কভিটার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানাচ্ছে জেলা প্রশাসন।

ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, এখানে মিল্ক ভিটার একটি চিলিং প্রজেক্ট হবার সম্ভবনা রয়েছে। এ জন্য এলাকাও পরিদর্শন করেছেন মিল্কভিটার কর্মকর্তারা। আশা করা যাচ্ছে, অচিরেই এখানে মিল্ক ভিটার একটি চিলিং প্লান্ট হবে।

Reneta

চরাঞ্চলে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণের জন্য শীতলীকরণ কেন্দ্রের প্রয়োজন মনে করেন খামারিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাভি পালনফরিদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT