চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য নিরাপত্তায় কৃষিতে আরও গুরুত্ব প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ন ২৮, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের চেষ্টার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাসের মধ্যেও কৃষিতে উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)-এর নির্বাহী কমিটির সাপ্তাহিক বৈঠকে সূচনা বক্তব্যে এমন আহ্বান জানান।

সে সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবনে উপস্থিত ছিলেন। একনেকের অন্য সদস্যরা রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি কনফারেন্স রুম থেকে বৈঠকে সংযুক্ত হন।

একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা গত ১১ বছরে কৃষিখাতের উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বিশদভাবে তুলে ধরেন।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস আমাদেরকে কিছুটা পিছিয়ে দিলেও, আমাদের জনগণ যাতে খাদ্য সংকটে না ভোগে তা নিশ্চিত করতে মহামারির মধ্যেও কৃষিতে অর্জিত উৎপাদন বৃদ্ধির যে ধারা তৈরি হয়েছে তা বজায় রাখতে হবে।’

‘‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সারের দাম কমানো, ভালো মানের বীজ ও অন্যান্য কৃষি উপরকণ সরবরাহসহ কৃষকদের সব ধরণের সহযোগিতা দিয়ে আসছি।

Reneta

২ কোটি কৃষককে কৃষি উপকরণ সরবরাহ করার জন্যে কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া, ১ কোটি কৃষক ১০ টাকা করে জমা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন।’’

আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর একাধিকবার সারের মূল্য কমিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শাসনামলে প্রতি কিলোগ্রাম ডিএপি সারের মূল্য ছিল ৯০ টাকা। কিন্তু এখন কৃষকেরা সেই সার পাচ্ছেন ১২ টাকায়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরো উল্লেখ করেন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ দলের সকল সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা বোরো মৌসুমে ধান কাটায় কৃষকদের সহায়তা করেছে।

তিনি ধান কাটার সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দলের যে সকল নেতাকর্মী মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা যদি সবার ঘরে খাবার নিশ্চিত করতে পারি, তাহলে অন্যান্য সমস্যার সমাধানও করা যাবে।

‘‘দেশের অর্থনীতিতে কোভিড-১৯ এর আঘাত সত্ত্বেও এসডিজি অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের এসডিজি অর্জনের লক্ষ্য রয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে বেশ কয়েকটি অন্তর্ভূক্ত করেছি এবং তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা এসডিজি অর্জনে সক্ষম হবো।’’

সূত্র: বাসস

Jui  Banner Campaign
ট্যাগ: একনেকএসডিজিকৃষি উৎপাদন বৃদ্ধিখাদ্য নিরাপত্তাপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT