চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য-তেলের অভাবে যেভাবে দিন কাটছে লঙ্কাবাসীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে জনগণের ক্ষোভ এখন তুঙ্গে। ঋণের ভারে জর্জরিত দেশটিতে দেখা দিয়েছে চরম খাদ্য ও তেল সংকট। এমন সংকটে দেশটির জনগণকে জটিল এক পরিস্থিতির ভেতর দিয়ে দিন পার করতে হচ্ছে।

সেখানে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না সেখানে। দেখা দিয়েছে ওষুধের সংকটও। চিকিৎসকরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে শ্রীলঙ্কার স্বাস্থ্য ব্যবস্থা শিগগিরই ভেঙ্গে পড়বে।

পরিস্থিতি যে কতটা ভয়াবহ, তা কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের ঋণের দিকে তাকালেই বোঝা যায়। উভয় ব্যাংকই এখন পর্যন্ত স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণের ওপর ভর করে কোনোমতে টিকে আছে। কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক ঋণ সমন্বয় করলে তার ঋণাত্মক ঋণের পরিমাণ দাঁড়াবে ৩২০ কোটি ডলার। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণাত্মক ঋণের পরিমাণ দাঁড়াবে ২৮০ কোটি ডলার।

এমন অবস্থায় গত শুক্রবার দেশটিতে জারি করা হয় জরুরি অবস্থা। মঙ্গলবার গভীর রাতে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই জরুরি অবস্থা তুলে নেয়ার কথা জানান রাজাপাকসে।

এতে তিনি বলেন, আমি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে ৫ই এপ্রিল মধ্যরাত থেকে জরুরি অবস্থা বাতিল ঘোষণা করছি। রাজনৈতিকভাবে রাজাপাকসের পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনো স্পষ্ট নয়।

তবে তিনি তার ভাই মাহিন্দা রাজাপাকসেকে সরিয়ে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। কিংবা ২০২৫ সালে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল তা এগিয়ে নিয়ে আসতে পারেন।

Reneta

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা বাতিল করার ফলে মঙ্গলবার রাতেই ক্ষমতাসীন জোট থেকে সরে দাঁড়ান ৪১ জন আইনপ্রণেতা। এরফলে পার্লামেন্টে আর সংখ্যাগরিষ্ঠতা নেই রাজাপাকসের। এরমধ্যে নতুন ধাক্কা হিসেবে পদত্যাগ করেছেন সদ্য নিয়োগ পাওয়া অর্থমন্ত্রী আলি সাবরি। তিনি মাত্র একদিন অফিস করেছেন। সামনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ঋণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পূর্বে তিনি পদত্যাগ করলেন।

এরই মাঝে আজ সংসদে পুনরায় বৈঠকে বসছে। গতকাল শ্রীলঙ্কা রাষ্ট্রপতি ‘ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানালেও বিরোধীরা তৎক্ষণাৎ তা নাকচ করে দেয়। আসলে দেশের গোটা মন্ত্রিসভার ইস্তফার পরে তাদেরও পদত্যাগ যে সময়ের অপেক্ষা, তা বুঝতে পেরেই নড়েচড়ে বসেছে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি।

পরিস্থিতি এতটাই শোচনীয় হয়েছে যে, রাষ্ট্রপতিকে বলতে শোনা যায়, তিনি সংসদে যেকোন দলের হাতে সরকার হস্তান্তর করতে প্রস্তুত রয়েছেন, যদি সেই দল ১১৭ টি আসন ধরে রাখতে সক্ষম হয়। তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শ্রীলঙ্কায় যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী এবং মানুষের জীবনে অন্ধকার ক্রমশ গ্রাস করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সমগ্র মন্ত্রিসভার পদত্যাগ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে এক নতুন সুযোগ করে দিয়েছে।

কারণ বর্তমানে মন্ত্রিসভায় আসন ভরানোর জন্য তিনি নতুন মুখ নিয়োগের সুযোগ পাচ্ছেন; ফলে তার এই কৌশল মানুষের মধ্যে ক্ষোভের নিরাময় ঘটাতে পারে কিনা, সে দিকেই তাকিয়ে সকলে। এছাড়াও শোনা যাচ্ছে, শাসক জোট দেশবাসীর বিপুল সংখ্যক জনমত নিয়ে ক্ষমতায় আসলেও বর্তমানে সেই জোটের ভাগীদারদের মধ্যে বেশ কিছু দল এককভাবে সংসদে বসার সিদ্ধান্ত নিতে চলেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে যে তারা শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নগুলিকে ‘খুব নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছে কারণ কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দ্বীপ দেশটিতে জনগণের অস্থিরতা বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্তমান অবস্থাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT