বলিউড তারকা দীপিকা পাড়ুকোন সব সময় ভক্ত আর দর্শকদের কথা মাথায় রেখে অভিনয় করেন। তাই তাকে নিয়ে ভক্তদের প্রত্যাশাও বেড়ে চলছে দিন দিন। সৌন্দর্য এবং অভিনয় দিয়ে বলিউড মাতিয়ে রেখেছেন। তার সৌন্দর্যের অন্যতম একটি অংশ হলো আকর্ষণীয় ফিগার। দীপিকাই এবার ভক্তদের পরামর্শ দিলেন ওজন নিয়ন্ত্রণের বিষয়ে।
দীপিকা বলেছেন, ‘ওজন নিয়ন্ত্রণ মানে খাবার ছেড়ে দেওয়া নয়, বরং সঠিক খাবার খেতে হবে। ফিট থাকতে হলে পুষ্টিকর সকালের নাস্তা খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে।’
ভক্তদেরকে স্বাস্থ্য ঠিক রাখার ব্যাপারে তিনি আরও বলেন, ‘এমন খাবার নির্বাচন করুন, যেটা উপকারী এবং পুষ্টিকর।’
দীপিকা এখন ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বনসালির ঐতিহাসিক প্রেমের কাহিনী নির্ভর সিনেমা ‘পদ্মাবতী’র কাজ নিয়ে। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন রণবীর সিং এবং শহীদ কাপুর। মধ্য যুগের দিল্লির অধিকর্তা সুলতান আলাউদ্দিন খিলজী আর রাজস্থানের চিতোরের রানী পদ্মাবতীর জমকালো প্রেমকাহিনী নিয়ে ছবিটি। হিন্দুস্তান টাইমস।







