চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী খাঁটি বাংলায় কথা বলার বাজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

ভিনদেশী কোনো ভাষা ব্যবহার না করে একটানা খাঁটি বাংলা ভাষায় আপনি কতোক্ষণ কথা চালিয়ে যেতে পারবেন? কখনো চেষ্টা করেছেন কি? যদি কখনো এমনটা না করে থাকেন, তবে এখনই চেষ্টা করে দেখতে পারেন। কারণ, এ নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে তুমুল বাজি!

হ্যাঁ। খাঁটি বাংলা ভাষায় কথা বলা নিয়ে সোশাল সাইটে শুরু হয়েছে হইচই! শুধু নিজে নয়, অন্য বন্ধুদের বাজি ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার এক অনন্য বাজিতে মেতেছেন সবাই। এরইমধ্যে বাংলায় কথা বলার বাজি জনপ্রিয়তা লাভ করেছে নাট্যশিল্পী, সংগীতশিল্পী সহ অন্যান্য মিডিয়া ব্যক্তিত্ব এবং সর্বস্তরের ফেসবুক ব্যবহারকারীদের মাঝে।

এরই মধ্যে জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, টয়া, সাবিলা নুর, শেহতাজ, অভিনেতা ফুয়াদ, সুরকার ও সংগীতশিল্পী প্রিতম হাসান, অদিত রহমান সহ আরো অনেকেই বাজিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের বন্ধুদেরও বাজি দিয়েছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল সলুশ্যন প্রোভাইডার এ.এন.এইচ. এন্টারপ্রাইজ লিমিটেড এই প্রচারণা শুরু করে ৩১ শে জানুয়ারী জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এর একটি ভিডিও বার্তার মাধ্যমে। ভিডিও বার্তাটিতে সাফা কবির এ.এন.এইচ. এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে তরুণ প্রজন্মের দিকে ছুড়ে দেয়া বাজির ঘোষণা করে এবং নিজেও অংশগ্রহণ করে তার ৫ জন বন্ধুকে বাজি দিয়ে।

এই উদ্যোগ এর মূল লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মকে বাংলা ভাষার ব্যাপারে সচেতন করে তোলা। তাদের ইংরেজি বা হিন্দি মিশ্রিত বাংলা ব্যবহারে খাঁটি বাংলা ভাষা ভুলে যাবার বর্তমানে যে আশংকা তাকে খেলার ছলে প্রতিরোধ করা। খাঁটি বাংলা বাজি প্রচারণার উদ্ভাবন ও বাস্তবায়নে রয়েছে ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা ডিজিডট লিমিটেড।

খাঁটি বাংলা বাজিতে সাফা কবির:

অভিনেত্রী শেহতাজ:

Reneta

খাঁটি বাংলা বাজিতে সাবিলা নূর:

খাঁটি বাংলা বাজিতে অদিত রহমান:

খাঁটি বাংলা বাজিতে প্রিতম হাসান:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টয়াবাজিমাতৃভাষাসাফা কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

মে ৩১, ২০২৬

অপেক্ষা বাড়ল আর্সেনালের, টানা দ্বিতীয়বার ইউরোপসেরা পিএসজি

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: ডেম্বেলের গোলে শিরোপার সমাধান গড়াল অতিরিক্ত সময়ে

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: হাভার্টজের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্সেনাল

মে ৩০, ২০২৬

স্কটল্যান্ড মেয়েদের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT