চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খল অভিনেতা ড্যানি রাজকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
২:২৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্রের খল অভিনেতা ড্যানি রাজ দুই বছর ধরে অসুস্থ। তার চিকিৎসার জন্য ২০ লাখ অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকে অনুদানের চেক তুলে দেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত এই অভিনেতার হাতে। যেটি সঞ্চয়ী পত্র হিসেবে প্রতিমাসে একটি করে কিস্তি চিকিৎসার জন্য পাবেন ড্যানি রাজ।

দুই শতাধিক চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন সরোয়ার উদ্দিন, যিনি ড্যানি রাজ নামেই পরিচিত। কিন্তু অসুস্থতার কারণে দুই বছর চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন। তার হার্টে তিনটি রিং বসানো এবং সিআরটি করানো। দীর্ঘদিন ধরে হৃদরোগ ইন্সটিটিউটে ড্যানি রাজ চিকিৎসা নিচ্ছেন। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসকরা তাকে দেশের বাইরে থেকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর কাছ অনুদানের ২০ লাখ টাকা পেয়ে চ্যানেল আই অনলাইনকে ড্যানি রাজ বলেন, প্রধানমন্ত্রী আমাকে নতুন করে বাঁচার আলো দেখিয়েছেন। এই কৃতজ্ঞতা আমি কেমন করে প্রকাশ করবো জানা নেই। তিনি আমাদের মা। এতদিন শুধু শুনেছি তিনি শিল্পীদের পাশে দাঁড়ান, আজ আমি নিজের চোখে দেখলাম। বুঝলাম তিনি কতটা উদার!

ড্যানি রাজ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়েছে। বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রায় পঁচিশ মিনিট ছিলাম। আমি তাকে অনেক দুঃখের কথা জানিয়েছি। আমার বুকে চিকিৎসা করতে গিয়ে যে ক্ষত আছে সেটি দেখিয়েছি। তিনি ঠিকভাবে চিকিৎসা নিতে বলেছেন। সুস্থ হয়ে আবার কাজে ফিরতে বলেছেন।

শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের নির্দেশে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকতের তত্ত্বাবধানে গেল মাসের মাঝামাঝি সময়ে চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন ড্যানি রাজ। শিল্পী ঐক্য জোটের তরফ থেকে পৌঁছে দেয়া ওই আবেদনে একমাসের মধ্যে প্রধানমন্ত্রীর সাড়া পেলেন ড্যানি রাজ। অনুদান গ্রহণের সময় শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্মাতা জিএম সৈকত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্যানি রাজ ও জিএম সৈকত
Reneta

চ্যানেল আই অনলাইনকে চলচ্চিত্রের এই ভিলেন বলেন, শিল্পী ঐক্যজোটের ডি এ তায়েব ও জি এম সৈকত ভাই আমাকে যে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিয়ে সহযোগিতা করলেন এতে আমি নতুন করে বাঁচার আশা পেয়েছি। মনে হচ্ছে এখন আমি আলো দেখতে পাচ্ছি। তিনি বলেন, এই সংগঠন ও তারা দুজন অনেক শিল্পীর জন্য কাজ করেছেন। আমার জন্য করলো। তারা উছিলা হয়ে আমার পাশে থেকেছেন।

এদিকে এই ড্যানি রাজকে অনুদান দেয়া শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনটির সভাপতি ডি এ তায়েব ও সাধারণ সম্পাদক জিএম সৈকত।

উল্লেখ্য, নাঈম-শাবনাজের ‘সোনিয়া’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন ড্যানি রাজ। এরপর সালমান শাহ, ওমর সানি, রুবেল, মান্না, আলেকজান্ডার বো, রিয়াজ, শাকিব খান, সাইমনসহ সকলের সঙ্গে তিনি অভিনয় করেছেন। বিশেষ করে শুন্য দশকের প্রায় পুরো সময়ই অসংখ্য ছবিতে দেখা গেছে ড্যানি রাজকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি এ তায়েবপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড বিনোদনশিল্পী ঐক্য জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT