আদালত

খন্দকার মোশতাকের প্রতি ‘শ্রদ্ধা’: ঢাবি শিক্ষকের আপিল শুনানি বৃহস্পতিবার

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, দেশের সর্বোচ্চ আদালতের কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ

খন্দকার মোশতাক আহমদের প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঠিক করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৮ জুন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করে ওই আদেশ দিয়েছিলেন। তবে এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে চেম্বার জজ আদালত আজ আপিল বিভাগে শুনানির দিন ঠিক করেন।

অধ্যাপক রহমত উল্লাহ নীল দলের প্যানেল থেকে শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন। গত ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল ঢাবি প্রশাসন। সেখানে অধ্যাপক মোহাম্মদ রহমত উল্লাহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খন্দকার মোশতাকের প্রতিও শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর খন্দকার মোশতাকের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেও বক্তব্য রাখেন তিনি।

বিষয়:ঢাকা বিশ্বদ্যিালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…