চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক জেলায় বন্যা পরিস্থিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৫
বাংলাদেশ
A A

যমুনা, ব্রহ্মপুত্র এবং তিস্তাসহ কয়েকটি নদ-নদীর পানিপ্রবাহ বেড়ে কিছু জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন ৫০ হাজার হাজার মানুষ।

ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বাড়তে থাকায় কুড়িগ্রামে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর, উলিপুর, চিলমারী, রাজিবপুর, রৌমারী ও নাগেশ্বরী উপজেলার ২৩ ইউনিয়নের শতাধিক গ্রাম ও চরাঞ্চলে পানি ঢুকে পড়ায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী জীবন যাপন করছেন।

সেসঙ্গে দেখা দিয়েছে কাজের সংকট। বন্যা কবলিত এলাকায় সরকারি বা বেসরকারি ত্রাণ কার্যক্রমও শুরু হয় নি।

সিরাজগঞ্জ সদর উপজেলার বালিঘুগড়িতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে বাঁধের আরো ৬০০ মিটার। গত কয়েকদিনের পাহাড়ি ঢল আর উজান থেকে নেমে আসা পানিতে এই অবস্থা দাঁড়িয়েছে।

যমুনার পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় চরম আতঙ্কে রয়েছেন বালিঘুগড়ি, ইটালী, বাহুকাসহ কমপক্ষে ৭ গ্রামের মানুষ।

বগুড়ায় যমুনা পাড়ে নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে বেশকটি গ্রাম প্লাবিত হয়ে ফসলি জমি, মাছের ঘেরসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সেখানে । অনেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

Reneta

পানি উন্নয়ন বোর্ড বলছে, পানির তোড় এতোই বেশি যে নির্মাণ কাজ এগিয়ে নেয়া যাচ্ছে না।

গাইবান্ধায় গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও  ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । হুমকির মুখে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলতে ‘ঝুঁকি’ নেই মেসির

মে ২৫, ২০২৬

সচিব হলেন ৪ কর্মকর্তা

মে ২৫, ২০২৬

সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা

মে ২৫, ২০২৬

স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্ষণশীলতার খোলস ভেঙে নারীদের রাজপথে নামাচ্ছে ইসলামী দলগুলো

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT