চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে মনোনয়ন ফরম জমার সুযোগ রেখে সংসদে আরপিও সংশোধন বিল উত্থাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ইভিএম ব্যবহারে অপরাধ সংগঠিত হলে শাস্তির বিধানসহ অনলাইনে মনোনয়ন ফরম জমা দেয়ার সুযোগ রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব বিল-২০১৯ (আরপিও) জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

বিলে জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, মনোনয়নপত্র দাখিলের আগেরদিন খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দান, অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ এবং ইভিএম সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধন ছিলো আলোচনায়। অধিবেশন গড়িয়েছিলো নির্ধারিত সময়ের পেরিয়েও। কিন্তু দশম সংসদের শেষ ২৩তম অধিবেশনে নতুন বিল পাসে ইতিহাস সৃষ্টি করলেও আরপিও সংশোধন বিল’১৮ পাস ছাড়াই দশম সংসদ তার মেয়াদ শেষ করে।

পরবর্তীকালে ৩১ অক্টোবর’১৮ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে রাষ্ট্রপতি তার প্রদত্ত বিশেষ ক্ষমতাবলে অধ্যাদেশ জারি করেন। যার প্রেক্ষিতে একাদশ জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার হয়।

একাদশ নির্বাচন শেষে রাষ্ট্রপতি ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। আরপিও সংশোধনীর অধ্যাদেশটি আইনে পরিণত করতে প্রথম ৩০ কার্যদিবসের মধ্যে বিল আকারে সংসদে উত্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। সেটা না হলে রাষ্ট্রপতি প্রদত্ত অধ্যাদেশটি কার্যকারিতা হারাবে।

Reneta

এ প্রেক্ষিতে ২১ জানুয়ারি আরপিও সংশোধনি’১৯ মন্ত্রী পরিষদে উত্থাপিত হয়। পরবর্তীসময়ে তা মন্ত্রী পরিষদ অনুমোদন করলে সংসদের কাছে পাঠানো হয়। আজ সেই আরপিও সংশোধনি সংসদে উত্থাপন করলেন আইনমন্ত্রী।

এরপর পরীক্ষা-নিরীক্ষা করে ১ দিনের মধ্যে সংসদে রিপোর্ট দেয়ার জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আইনআনিসুল হকজাতীয় সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT