চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়লা বিদ্যুৎ প্রকল্পে জাপানি বিনিয়োগ প্রতারণা: টিআইবি

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৫:১৭ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

মাতারবাড়ির কয়লা প্রকল্পে জাপানি বিনিয়োগ এক ধরনের প্রতারণা বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তাদের অভিযোগ, জলবায়ু ফান্ডের সহায়তা হিসেবে এ ঋণ দিচ্ছে জাইকা। রামপাল ও মাতারবাড়ির ক্ষতিগ্রস্তদের অর্থ দেওয়ার প্রতিটি স্তরে দুর্নীতি এবং পরিবেশগত প্রভাব নিরুপণে অনিয়মেরও অভিযোগ করেছে টিআইবি।

বাগেরহাটের রামপালে ১ হাজার ৩শ ২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালুর কথা ২০১৯ সালে। একই ক্ষমতার আরেক বিদ্যুৎকেন্দ্র ২০২১ চালু হবে কক্সবাজারের মাতারবাড়িতে। এসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণ পেতে ৩ থেকে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। কোথাও বাজারদরের চেয়ে অনেক কম আবার কোথাও চিংড়ি ঘেরের জমির নামে কয়েক গুণ বেশি দাম দেয়া হয়েছে বলে জানায় টিআইবি।

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়্যারম্যান সুলতানা কামাল বলেন, এই সমস্ত প্রকল্পের কারণে আমাদের জনজীবন বিঘ্ন বা বিপন্ন হওয়ার আশংকা দেখতে পাচ্ছি আমরা।

টিআইবির অভিযোগ, রামপালে একটি সরকারি সংস্থা আর মাতারবাড়িতে জাপানি সংস্থা পরিবেশগত প্রভাব যাচাইয়ের রিপোর্টে দিয়েছে; আর মাতারবাড়িতে জাইকার অর্থ পরিবেশ তহবিলের।

টিআইবির পরিচালক  ড. ইফতেখারুজ্জামান বলেন, জাইকা সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো প্রতিবাদ তারা এখনো অব্দি করেনি। জলবায়ু পরিবর্তন তহবিল থেকে যে অর্থায়ন করা হয়েছে অফিশিয়ালি বলা হয়েছে যে সেটা জলবায়ু পরিবর্তন ফান্ড থেকে। এর যুক্তি হিসেবে তারা দেখিয়েছে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি। তাই কয়লা ভিত্তিক হওয়ার পরও কম কার্বন নি:সরণ হবে।

ক্ষতিগ্রস্তদের অর্থপ্রদানে স্বচ্ছতা এবং প্রভাবমুক্ত পরিবেশগত প্রতিবেদনের স্বার্থে ১২ দফা সুপারিশসহ পর্যায়ক্রমে কয়লা প্রকল্প বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বিদ্যুৎ সংকট মোকাবেলার পরামর্শ দিয়েছে টিআইবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কয়লা প্রকল্পটিআইবি
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT