চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষ্যাপার ৫০তম অনলাইন আড্ডা: বিশেষ অতিথি সারা যাকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১০, মে ২০২০
বিনোদন
A A

ভয়াল করোনার ঘরবন্দি সময়ে মানুষের পাশে থাকতে গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন আড্ডা সম্প্রচার করছে থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা। রবিবার (১০ মে) রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ক্ষ্যাপা অনলাইন আড্ডার ৫০তম পর্ব।

বিশেষ এই পর্বটিতে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব সারা যাকের। সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যজন সামিনা লুৎফা নিত্রা।

আড্ডাটি লাইভ দেখা যাবে এই লিংকে-

ইতোমধ্যে ক্ষ্যাপার ৪৯টি আড্ডায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ফেসবুক লাইভের মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি, পয়লা বৈশাখ, মে দিবস, কার্ল মার্কসের জন্মদিন ও রবীন্দ্র জয়ন্তী বিশেষ আয়োজনে উদযাপন করেছে ক্ষ্যাপা।

এই অনলাইন আড্ডাটি সংস্কৃতি অঙ্গনে ইতোমধ্যে সাড়া জাগিয়েছে। মানসিকভাবে কিছুটা সময় সুস্থ থাকার পাশাপাশি ঘরবন্দি সময়ে আর্থিকভাবে অসচ্ছ্বল নাট্যকর্মীদের জন্য একটি তহবিল গঠন করা এই আয়োজনের উদ্দেশ্য।

রমজান মাসে প্রতিদিন রাত ১০টায় এই লাইভ আড্ডাটি সম্প্রচার হচ্ছে। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ইতোমধ্যে অর্থ সংকটে থাকা বেশ কয়েকজন নাট্যকর্মীকে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান ক্ষ্যাপার সম্পাদক।

ক্ষ্যাপার তহবিলে সহযোগিতা পাঠানো যাবে- ০১৭১৭৩৮৬৬৪৬ এই বিকাশ নম্বরে (ব্যক্তিগত)। অথবা এক্সিম ব্যাংকে ক্ষ্যাপার এই অ্যাকাউন্টে ০১৪১১১০০৩০৬৩১৩ পাঠানো যাবে।

ক্ষ্যাপার ফেসবুক লাইভ সম্প্রচারের দায়িত্বে রয়েছেন পাভেল রহমান, অপু মেহেদী, প্রসেনজিত রায়, মাহফুজ সুমন, শাহনাজ জাহান, শাকিল মাহমুদ, ইমরান, পারভেজ প্রমুখ।

ট্যাগ: ক্ষ্যাপালিড বিনোদনসারা যাকের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিনা চিকিৎসার মৃত্যু উপত্যকা

পরবর্তী

হবিগঞ্জে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১

পরবর্তী

হবিগঞ্জে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১

তারকা মায়েদের মা দিবস

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT