চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষোভে ‘ফুটবলের’ নাম পরিবর্তন চান মরিনহো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সিরি আ’তে ‘খর্ব শক্তির’ জেনোয়ার বিপক্ষে প্রত্যাশিত ফল পায়নি হোসে মরিনহোর দল। ঘরের মাঠে প্রতিপক্ষকে শক্তিমত্তার পূর্ণরূপ দেখালেও জাল খুঁজতে ভুগতে হয়েছে গিয়ালোরোসিদের। ফলাফলও থেকেছে তাই গোলশূন্য ড্র’তে।

বল দখল, গোলে শট এবং আক্রমণে যোজন এগিয়ে থাকলেও জেনোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছে মরিনহোর রোমা শিষ্যদের। যদিও হতাশাজনক ফল আর বিতর্কিত ফাউল মানতে পারছেন না ক্লাবটির বস মরিনহো।

ম্যাচ শেষে উগড়ে দিয়েছেন ক্ষোভ, আঙুল তুলেছেন রেফারির ফাউলের সিদ্ধান্ত এবং গোল বাতিলের দিকে। মরিনহোর মতে, জানিওলোকে দেয়া ফাউলটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বলেছেন, নিরপেক্ষ দৃষ্টিতে এটি যদি ফাউল হয় তাহলে ফুটবল খেলারই নাম পরিবর্তন হওয়া উচিত।

‘রেফারি যদি সঠিক সিদ্ধান্ত নেন, তবে যে খেলাটি বহুবছর আগে থেকে মানুষের খেলায় পরিণত হয়েছে— তা পরিবর্তন হয়ে যাবে। যদি এটি আসলেই ফাউল হয়, তাহলে খেলাটি আর খেলা থাকবে না। ফুটবল খেলার নামই পরিবর্তন হয়ে যাবে।’ বলেছেন পর্তুগিজ কোচ।

ম্যাচে বিতর্কের শুরু হয় প্রথমবার যখন রোমা জালের দেখা পায় তারপর। ইতালিয়ান ২২ বর্ষী স্ট্রাইকার জানিওলো ডানপ্রান্ত থেকে দুরন্ত গতিতে জাল খুঁজে নেন। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোল করে জার্সি খুলে বাঁধভাঙা উদযাপনেও মাতে, কিন্তু গোলটি নাকোচ করে দেয় রেফারি।

‘বিতর্কিত’ সিদ্ধান্তে মাঠেই রোষের মুখে পড়েন রেফারি। সিদ্ধান্ত ভিএআরে গড়ালেও ভাগ্য পরিবর্তন হয়নি গিয়ালোরোসিদের। ফাউলের সিদ্ধান্তে ক্ষোভ দেখিয়ে প্রথমে হলুদ কার্ড পরে লাল কার্ড দেখেন বাতিল হওয়া গোলের স্কোরার জানিওলো।

Reneta

ম্যাচ শেষে নিকোলো জানিওলো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তারা সবকিছু বাতিল করতে পারে, কিন্তু গোল উদযাপনটি আজীবন আমার মনে থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জেনোয়ামরিনহোরোমালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

মে ১৩, ২০২৬

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT