চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুধার রাজনীতি নিয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: ১৪ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ক্ষুধার রাজনীতি নিয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ১৪ দল বলেছে: এদেশের রাজনীতিতে একটি খারাপ দৃষ্টান্ত হলো মানুষের ক্ষুধা ও খাবার নিয়ে চক্রান্ত করা।

চিহ্নিত একটি মহল মানুষের ক্ষুধাকে কেন্দ্র করে অতীতে চক্রান্ত করেছে, এখনও করছে। এদেরকে চিহ্নিত করে খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না করে।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের নিয়মিত বৈঠক শেষে আওয়ামী লীগ নেতা নাসিম এসব কথা বলেন।

তিনি বলেন: পেঁয়াজ নিয়ে কী পেঁয়াজকাণ্ড ঘটল আপনারা সবাই দেখেছেন। দেশে প্রচুর পেঁয়াজের মজুদ ছিল এবং আছে। বাজারে পেঁয়াজের কোন ঘাটতি নাই। পেঁয়াজের অহেতুক রকেট গতিতে দাম বাড়িয়ে দেওয়া হলো, সেটা আমরা প্রত্যক্ষ করেছি।

তিনি আরও বলেন: আমরা পার্লামেন্টে পর্যন্ত এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু তথাকথিত বিরোধী দল বিএনপি এটা নিয়ে কোন কথা বলেনি। কিন্তু আমরা যখন পার্লামেন্টে এটা নিয়ে কথা বলছি, তখন তারা পার্লামেন্টে কথা না বলে বাইরে মিছিল করছে। বিএনপি-জামায়াত সব করতে পারে। আমাদের তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

নাসিম বলেন: মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান থেকে আজকে পেঁয়াজ আনা হচ্ছে। যেখানে মজুদ আছে সেখানে কি কারণে দাম বাড়ানো হচ্ছে, পচা পেঁয়াজগুলো পর্যন্ত শুকানো হচ্ছে। কিন্তু কেনো? এখানে খাদ্য-বাণিজ্য ও কৃষিমন্ত্রণালয় সমন্বিত হয়ে কাজ করতে হবে।

Reneta

সড়ক পরিবহন আইন নিয়ে পরিবহন মালিক শ্রমিকদেট ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন: সড়ক পরিবহনের কারো যদি আইন নিয়ে কথা থাকে মালিক হোক, শ্রমিক হোক টেবিলে বসে সমস্যার সমাধান করুন। কিন্তু ধর্মঘট করে, মানুষকে জিম্মি করা আমরা সমর্থন করি না। মানুষকে জিম্মি করে কোন রাজনীতি আমরা অতীতে করি, নাই ভবিষ্যতেও করব না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরও বলেন: সড়কের ব্যাপারে আমরা সব সময় বলেছি যে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যে আইনটি করা হয়েছে আমরা মনে করি বাস্তবায়নের পথে রয়েছে। জনগণকে আমরা অনুরোধ করবো দেশবাসীকে আমরা অনুরোধ করবো কষ্ট হলেও আপনারা আইন বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন।

এ সময় আমাদের দায়িত্ববান ব্যক্তিদের অনুরোধ করবো ধর্মঘট নিয়ে কথা বলতে চান একটু সতর্কভাবে বলুন।

প্রধানমন্ত্রীকে বিএনপির দেওয়া চিঠির সমালোচনা করে তিনি বলেন: হঠাৎ করে দেখলাম তারা মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিল। পার্লামেন্ট চলেছে পার্লামেন্টে তারা এই বিষয় নিয়ে একটি শব্দও বলে নাই। চিঠি দিয়েছে চুক্তি নিয়ে। চুক্তিতে কোনটাই হয়নি। হয়েছে সমঝোতা স্মারক। এই কথা বলার অর্থটা কি? এখন তো কোন ইস্যু নাই। একটা নিউজ করা। নিউজ করা হচ্ছে বিএনপি’র একটা অভ্যাস।

এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিমরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT