চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র সঞ্চয়কে বিনিয়োগ ব্যবস্থায় আনার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

সুষম বন্টন ব্যবস্থা ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার জন্য কমিউনিটি ব্যাংকিং-এর মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে ক্ষুদ্র বিনিয়োগ ব্যবস্থায় আনতে বিশেষ পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন  কয়েকজন অর্থনীতিবীদ।

তারা জানান, গত এক দশকে দেশের অগ্রগতি সাধিত হলেও অঞ্চলভিত্তিক এলাকা প্রতিষ্ঠার মাধ্যমে প্রবৃদ্ধির সাম্য নির্ভর করতে হবে।

পিকেএসএফ ভবনে “প্রবৃদ্ধি সহায়ক সাম্য” শীর্ষক দিনব্যাপী কনফারেন্সে বক্তারা এমন মন্তব্য করেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিক্স-এর যৌথ উদ্যোগে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এতে তিনটি কর্ম অধিবেশনে মোট ৪২ টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আক্তারুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে আশা প্রকাশ করেন, সরকার যেভাবে দেশের উন্নয়নে কাজ করে চলেছে তা যেন সবার মধ্যে সমভাবে বন্টিত হয়।

কনফারেন্সে উপস্থাপিত প্রতিটি পেপার বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, ছোট ছোট উদ্যোগ একটা সময় অনেক বড় অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্ম দেয়।

Reneta

দেশে বর্তমান অর্থনৈতিক কাঠামোতে মাইক্রো এন্টারপ্রাইজের উন্নয়ন সময়ের দাবি উল্লেখ করে ড. আক্তারুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে মাইক্রো এন্টারপ্রাইজের কাঠামোগত উন্নয়ন টেকসই উন্নয়নের পথকে প্রশস্ত করবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক মুক্তির দিকে দেশ ধাবিত হচ্ছে তবে সমতা নিশ্চিত না করলে তা টেকসই হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নৈতিকতার স্খলন রোধের দিকে বিশেষ নজর দিতে হবে বলেও উল্লেখ করেন।

পিকেএসএফ-এর ডিএমডি (প্রশাসন) ড. মোঃ জসীম উদ্দিন বলেন, পিকেএসএফ কর্তৃক বাস্তবায়িত “সমৃদ্ধি” কর্মসূচি প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জন্যও কাজ করে এবং প্রকৃত সাম্য নিশ্চিতের জন্য কাজ করে।

পিকেএসএফ-এর অপর ডিএমডি (কার্যক্রম) জনাব ফজলুল কাদের মন্তব্য করেন, দেশের অগ্রযাত্রায় মাইক্রো এন্টারপ্রেনিয়রশীপ গড়ে তোলা প্রয়োজন।

কনফারেন্সের সমাপনী অধিবেশনে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ মানুষের অধিকার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

পিকেএসএফ- এর কার্যক্রমে মানব কেন্দ্রিক উন্নয়নের মূলমন্ত্র অনুসরণ করা হয় উল্লেখ করে ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, পিকেএসএফ-এর কার্যক্রম টেকসই উন্নয়ন অভীষ্টের সাথে সরাসরি সম্পর্কিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূলনীতি, সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার উপর আলোকপাত করেন তিনি।

কনফারেন্সে সম্মানিত অতিথির বক্তব্যে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম বলেন, দেশের অগ্রগতি ও প্রগতিতে সহায়ক ভূমিকা পালনে পিকেএসএফ বদ্ধ পরিকর। গ্রামীন অর্থনীতির উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে পিকেএসএফ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন “কাউকে বাদ দিয়ে নয়”- এই মূলমন্ত্রকে ধারণ করে পিকেএসএফ এসডিজি বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করছে।

কনফারেন্সের অধিবেশনসমূহে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম, ঢাকা স্কুল অব ইকোনমিক্স-এর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহবুবা নাসরীন, ড. একেএম নজরুল ইসলাম, ড. সালমা সুলতানা, ড. তৌহিদ রেজা নূর প্রমূখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিকেএসএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT