চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাইলেন সাইফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৭
বিনোদন
A A
সাইফ আলী খান ও কঙ্গনা

সাইফ আলী খান ও কঙ্গনা

করণ জোহর এবং বরুণ ধাওয়ানের ধারাবাহিকতায় স্বজনপ্রীতি ইস্যুতে এবার কঙ্গনা রনৌতের কাছে  ক্ষমা চাইলেন সাইফ আলী খান। তিনি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার আচরণে যদি কঙ্গনা মনে কষ্ট পেয়ে থাকে, তবে আমি সত্যিই আবারও ক্ষমাপ্রার্থী।’ পাশাপাশি তিনি বলিউডে কঙ্গনার সাফল্যকেও তুলে ধরেন। সাইফ নাকি এই ঘটনার পরপর এক ক্ষুদে বার্তার মাধ্যমে কঙ্গনার কাছে ক্ষমা চেয়েছেন। সাইফের আগে কঙ্গনার কাছে ক্ষমা চেয়েছেন করণ জোহর এবং বরুণ ধাওয়ান। তাদের প্রত্যেকের কথায়-এটা আসলে সচেতনভাবে করা হয়নি। তারপরও যদি কঙ্গনা কষ্ট পেয়ে থাকেন সেজন্য তারা তিনজনই দুঃখপ্রকাশ করছেন। এছাড়া এই ইস্যুতে আর কোনো কথা বাড়ানো ঠিক হবে না বলে মনে করছেন করণ জোহর।

নিউইয়র্কে অনুষ্ঠিত ১৮তম আইফা অ্যাওয়ার্ডের গালা নাইটের উপস্থাপনায় ছিলেন পরিচালক করণ জোহর ও সাইফ আলী খান। তাদের সঙ্গে পরে যোগ দেন বরুণ ধাওয়ান। সাইফ এক পর্যায়ে বরুনকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি আজকের অবস্থানে এসেছ তোমার বাবার জোড়েই (পরিচালক ডেভিড ধওয়ান)। নিজের প্রতিভায় নয়!’ বরুণও ছেড়ে কথা বলেননি। সাথে সাথে সাইফকে জবাব দেন, আর তুমি তো এত দূর এগিয়েছ মায়ের (শর্মিলা ঠাকুর) আচঁল ধরে।’ করণ ঠিক পর পরই বলে ওঠেন, বাবা (যশ জোহর) না হলে আমিও এত বড় হতে পারতাম না। এরপর সবাই বিতর্ক ছেড়ে বলে ওঠে, ‘নেপটিজম রকস’।

করণ জোহরের সঙ্গে কঙ্গনা রনৌতের বিতর্কের শুরু এখানেই নয়। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে কঙ্গনা অভিযোগ করেন, ‘বলিউডে স্বজনপ্রীতির চর্চাটা অনেক বেশি, আর সেটাকে প্রশ্রয় দেয় করণ নিজেই।’ যদিও কঙ্গনা এসবের ধার ধারেন না। সেই থেকে ঝামেলার শুরু। আর এই ইস্যুতে বলিউডে তর্ক বিতর্ক একেবারে কম হয়নি। মাঝে কিছুদিন থেমে থাকলেও  নিউইয়র্কে আইফা অনুষ্ঠানে তা যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠেছিল। এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

Banglabid

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইফ আলী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT