বাংলাদেশ

ক্ষমা চাইলেন খাদ্যমন্ত্রী কামরুল

ক্ষমা চাইলেন খাদ্যমন্ত্রী কামরুল

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মানবতাবিরোধী মীর কাসেম আলীর মামলা বিষয়ে প্রধান বিচারপতি সম্পর্কে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বর্তমানে বিদেশে অবস্থান করায় আপিল বিভাগের কাছে সময় প্রার্থনার আবেদন করেছেন তিনি। আবেদনে বলেছেন, আদালত পরবর্তী যে তারিখ নির্ধারণ করবেন সে তারিখে তিনি হাজির হবেন।

গত ৫ মার্চ এক গোলটেবিল আলোচনায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় আপীল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতির কিছু মন্তব্যের কঠোর সমালোচনা করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এরপর আদালত তাদের দুজনকেই আগামী ১৫ মার্চ তাদের এমন মন্তব্যের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

খাদ্যমন্ত্রী বিষয়টির জন্য ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এখনও তার অবস্থান পরিস্কার করেন নি। 

বিষয়:মানবতাবিরোধী অপরাধ মীর কাশেম আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…