চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতা হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ীরা শপথ নিচ্ছেন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ীরা শপথ নিচ্ছেন

ক্ষমতা হস্তান্তর নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির অর্থাৎ​ বিবাদীপক্ষের করা আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত। এতে বাদী রমিজ উদ্দিনের করা আবেদনই বহাল থাকছে। গতকাল বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনায় ব্যাপক গরমিল, ভোটের দিন এফডিসিতে বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি, এরপর আপিল বোর্ডের সদস্যদের কাছে লিখিত অভিযোগ করার পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বাদী হয়ে ১১ মে রমিজ উদ্দিন নামের একজন চলচ্চিত্র প্রযোজক ও অভিনয়শিল্পী আদালতে অভিযোগ করেন।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী আমিনুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আদালতের দেওয়া ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞার বিপরীতে বিবাদীপক্ষ বৃহস্পতিবার তা প্রত্যাহারের জন্য আবেদন করে। বিজ্ঞ আদালত সে আবেদন আমলে না নিয়ে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।’

Banglabid

জানা গেছে, রমিজ উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে আদালত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে যে নিষেধাজ্ঞা জারি করেন, ১৫ মে বিবাদীপক্ষের মনতাজুর রহমান আকবর, সুব্রত ও জ্যাকি আলমগীর তা বাতিলের জন্য আবেদন করেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিবাদীপক্ষের মনতাজুর রহমান আকবর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সুব্রত ও জ্যাকি আলমগীর যথাক্রমে সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত হন।

এ ব্যাপারে মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমরা আমাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।’

এদিকে আদালতের নিষেধাজ্ঞার ফাঁক দিয়ে ১৩ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির কিছু সদস্য শপথ গ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাপের জোরে যে চলে, তার এত বড় কথা মানায় না: বদিউল আলম খোকন

পরবর্তী

কানে এসে পেলেন অস্কার

পরবর্তী
আসগর ফারহাদি

কানে এসে পেলেন অস্কার

হ্যারিকেনে লণ্ডভণ্ড লেস্টার

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT