চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতা ভুলে ঐক্য গড়তে খালেদা জিয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৬
রাজনীতি
A A

ক্ষমতাকে মূল বিষয় মনে না করে সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গুলশানের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ড শান্তির ধর্ম ইসলাম সমর্থন করে না।

গুলশানে রক্তাক্ত সেভেন ওয়ানের ঘটনায় ২ দিনের রাষ্ট্রীয় শোকে কালো পতাকা উত্তোলন করে বিএনপি। খালেদা জিয়ার বাসভবন এবং গুলশান কার্যালয়েও উত্তোলন করা হয়েছে কালো পতাকা।এমন বর্বর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরী বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।

পরে সংবাদ সম্মেলনে জিম্মি ঘটনা অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী।

নিহতদের আত্মার শান্তি কামনা করে এমন ঘটনার নিন্দা জানান বেগম জিয়া। তিনি বলেন,‘কোনো আদর্শ বা ধর্ম এধরণের কা-জ্ঞানহীন সন্ত্রাসী কার্যকলাপ অনুমোদন করে না। শান্তির ধর্ম ইসলাম নিরাপরাধ মানুষকে হত্যা করা এবং সন্ত্রাসের ঘোর বিরোধী। তাই সংযমের মহিমান্বিত রমজান মাসে এই রক্তপাত প্রতিটি ধর্মপ্রাণ মানুষকে স্তম্ভিত করেছে’।

সন্ত্রাসবাদ দমনে ঐক্যের আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন। খালেদা জিয়া বলেন,‘ কে ক্ষমতায় থাকবে কে থাকবে না তা সেটা আ জবড় কথা নয়। আমরা যে যা-ই বলি আমাদের কিছুই থাকবে না, কোনো অর্জনই টিকবে না যদি না আমরা সন্ত্রাস দমন করতে না পারি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি। তাই কালবিলম্ব না করে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তুলি’।

বিপদের দিনে সহানুভূতি ও সহায়তার প্রস্তাব নিয়ে যেসব রাষ্ট্র পাশে দাঁড়িয়েছে তাদেরেকেও ধন্যবাদ জানিয়েছেন বেগম খালেদা জিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াগুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT