চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিপূরণের দাবি নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে জলবায়ু পদযাত্রা

নাসিমুল শুভনাসিমুল শুভ
৪:৩৭ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৫
পরিবেশ
A A

জাতিসংঘের আয়োজনে সোমবার প্যারিসে শুরু হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন ‘কপ-টুয়েন্টিওয়ান’৷এ উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তনের হুমকিতে থাকা বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জনগণ নেমেছেন রাস্তায়।

জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া দেশের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশের নাম৷বৃহত্তম বদ্বীপটি এখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, লবণাক্ত বৃদ্ধি, খরা, অতি বৃষ্টি,বন্যাসহ নানা পরিবেশগত ঝুঁকিতে বিপর্যয়ের আশঙ্কায় আছে।

ঝুঁকিতে থাকা বাংলাদেশে প্যারিস জলবায়ু সম্মেলন সামনে রেখে এক পদযাত্রার আয়োজন করা হয়।

জাতীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া ‘বৈশ্বিক জলবায়ু পদযাত্রা’ নামের এই কর্মসূচিতে যোগ দেন পরিবেশকর্মী, শিক্ষাবিদ,শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

জলবায়ু পরিবর্তনের প্রকট পরিস্থিতি এবং বাংলাদেশের শঙ্কার কথা জানান দিতে প্রাণ-প্রকৃতি-পরিবেশের অমূল্য সম্পদগুলোর রেপ্লিকা, প্রতিবাদ ও দাবি সম্বলিত ব্যানার,ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে পদযাত্রায় অংশ নেন কয়েক’শ মানুষ।

১২ দিনের এই সম্মেলন শুরুর আগেই সোচ্চার পরিবেশবাদী থেকে সাধারণ মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী তহবিল সরবরাহে বাধ্য করতে পদযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে সরব উপস্থিতি সর্বস্তরের সবার।

Reneta

শুধু বাংলাদেশে নয় জাতি সংঘ জলবায়ু সম্মেলনে নিজেদের প্রাপ্য বুঝে নিয়ে নিরাপদ আবাসভূমির দাবিতে গণজমায়েত, বিক্ষোভ হয়েছে ফিলিপাইনস, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায়।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রায় তিন হাজার মানুষ এক পদযাত্রায় অংশ নিয়ে বৈরি আবহাওয়ার জন্য দায়ী কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘আমাদের অভিন্ন নিবাস বাঁচাও’ ও ‘জলবায়ু ন্যায়বিচার’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এক পদযাত্রায় আদিবাসী ও প্যাসিফিক দ্বীপবাসীসহ প্রায় পাঁচ হাজার লোক অংশ নেন।

নিউজিল্যান্ডের প্রধান নগরী অকল্যান্ড ও ওয়েলিংটনে পার্লামেন্ট ভবনের বাইরে কয়েক হাজার মানুষ জলবায়ু পরিবর্তন পদযাত্রায় অংশ নেন।

টোকিওতে প্রায় তিনশ’ লোকের এক সমাবেশে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কপ-২১জলবায়ু সম্মেলনপ্যারিস জলবায়ু সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT