চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিকর অনলাইন কনটেন্টের জন্য কঠোর নীতিমালা চাইলেন জাকারবার্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক-ক্ষতিকর অনলাইন কনটেন্ট-মার্ক জাকারবার্গ

ক্ষতিকর অনলাইন কনটেন্টের বিরুদ্ধে আরও কঠোর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

তিনি বলেছেন, কোনটি বৈধভাবে বাকস্বাধীনতা হিসেবে বিবেচিত হবে তা নির্ধারণ তার প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলোর কাজ নয়। তাই সরকারকেই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে চীনে অনলাইন কর্মকাণ্ডে কঠোর বিধিনিষেধ পরিস্থিতির প্রসঙ্গে জাকারবার্গ বলেন, কঠোর নীতিমালা দরকারি হলেও অতিরিক্ত নিয়ন্ত্রণের ফলে নাগরিকের ব্যক্তিগত মত প্রকাশের সুযোগ দমে যাওয়ার ঝুঁকি থাকে।

শনিবার জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভুল তথ্য বা ভুয়া খবর ছড়ানো ঠেকাতে সব দিক দিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলো। বিশেষ করে ফেসবুক রাজনৈতিক বিজ্ঞাপন বিষয়ে তার নীতিমালা নিয়ে ব্যাপক সমালোচিত হয়ে আসছে।

প্রতিষ্ঠানটি ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এবং পরের বছর বাকি বিশ্বের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন বিষয়ক নতুন নীতিমালা প্রণয়ন করে। ওই নীতিমালায় শর্ত ছিল, রাজনৈতিক বিজ্ঞাপনে উল্লেখ থাকতে হবে বিজ্ঞাপনটির জন্য কে অর্থায়ন করেছে। এছাড়াও পরবর্তী সাত বছরের জন্য ওই বিজ্ঞাপনের একটি অনুলিপি জনগণ সার্চ করতে পারবে এমন ডেটাবেসে সংরক্ষণ করা হবে।

Reneta

কিন্তু চলতি বছরই ফেসবুক ঘোষণা দেয়, সামাজিক মাধ্যমের তারকাদের অর্থায়নে দেয়া রাজনৈতিক পোস্ট ফেসবুক তার ডেটাবেসে যোগ করবে না। শুধু তাই নয়, কোম্পানির বাকস্বাধীনতা নীতির অংশ হিসেবে রাজনীতিকদের পোস্টে থাকা তথ্যও সবসময় যাচাই করা হয় না।

তবে মিউনিখের ওই সম্মেলনে শনিবার জাকারবার্গ ঠিকই বলেন যে কঠোর নীতিমালার পক্ষে তিনি।

‘সামাজিক সমতার ভারসাম্য রক্ষা করার জন্য কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই বেসরকারি কোম্পানিগুলো এত এত সিদ্ধান্ত নিজেরা নিয়ে নিক, আমরা তা চাই না,’ বলেন জাকারবার্গ।

সামাজিক মাধ্যমগুলোর জন্য নতুন একটি নিয়ন্ত্রক ব্যবস্থা প্রণয়নের জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানান ফেসবুক প্রধান। নতুন ব্যবস্থাটি টেলিকম ও গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান নীতিমালার মিশ্রণ হতে পারে বলে পরামর্শ দেন তিনি।

‘যতদিন এ ধরনের নীতিমালা প্রণীত না হচ্ছে ততদিন আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ কাজ করে যাবো,’ বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিরাপদ ফেসবুকফেসবুকমার্ক জাকারবার্গরাজনৈতিক বিজ্ঞাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT