চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাস বর্জন, রাজপথ অবরোধ চলবে

সাবিত খানসাবিত খান
১০:৩৩ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আগামীকাল রোববার থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল ক্লাস বর্জন এবং রাজপথ অবরোধ অব্যাহত রাখার কর্মসূচি ঘোষণা করেছেন। রবিবার সকাল নয়টা থেকে অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহারসহ এই সংগঠনের পক্ষ থেকে আরো কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের উপর হামলার বিচার, অর্থমন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ আরো কয়েকটি বিষয়।

ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে কোন ধরণের কর আরোপে বিরত থাকা, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার দ্রুত বিচার, ১০ তারিখ সন্ধ্যায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের বিচার এবং অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

এছাড়াও বিবৃতিতে দাবি করা হয়, তাদের এই আন্দোলন সরকারের ভ্যাট বিষয়ক সিদ্ধান্তের বিষয়ে, সরকারের বিরুদ্ধে নয়। শিক্ষার্থীদের ন্যায্য দাবির এই অহিংস আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়।

দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিককে এই আন্দোলনে সহযোগিতার আহবান জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার রাজধানীর গ্রীন রোডে মানববন্ধন এবং মিছিল নিয়ে ধানমন্ডির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে আন্দোলনরতদের একটি মিছিল কলাবাগান মোড় থেকে ধানমন্ডির সাত মসজিদ রোড ঘুরে ৪/এ নন্বর সড়কে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা এই স্থানে বিক্ষোভ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয়।

Reneta

এছাড়াও শনিবার রাজধানীর কলাবাগানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের হাজার খানেক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

ওয়াল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, সরকার ভ্যাট নিয়ে শিক্ষার্থীদের সাথে মিথ্যাচার করছে। আমাদের শিক্ষার অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এনবিআর-অর্থমন্ত্রী শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে উল্লেখ করে ওয়াল্ড ইউনিভার্সিটির বিবিএ ৯ম সেমিস্টারের শিক্ষার্থী আনোয়ারুল ইকবাল বলেন, সরকার আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে কোনো ভাবেই আমাদের দাবি থেকে সরান যাবে না।

যেকোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিলো লক্ষ্যণীয়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথ অবরোধ কর্মসূচিতে ঢাকা কার্যত অচল হয়ে পড়েছিলো।

চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। তবে নতুন করে আরোপিত এই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে এবং এর জন্য শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো যাবে না বলে জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থমন্ত্রীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT