চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লপের দেখা এক মহাকাব্যিক লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

‘এটা ছিল একটা বক্সিং লড়াইয়ের মতো, কোনো মহাকাব্যিক মঞ্চে। যদি এক সেকেন্ডের জন্যও মনোযোগ সরিয়ে নেন, তাহলে ছিটকে পড়বেন। দুদলই সেভাবেই পরিস্থিতি সামলেছে।’

ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্রয়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানান লিভারপুল বস ইয়ূর্গেন ক্লপ।

বল দখলের লড়াইয়ে ৪৫ শতাংশ বল দখলে রেখেছিল অলরেডরা। ৬টি শট তারা নিতে পেরেছিল, লক্ষ্যে ছিল ৪টি। অপরদিকে ম্যানসিটি ১১টি শটের ভেতর ৬টি লক্ষ্যে রাখতে পেরেছিল।

পরিসংখ্যান অবশ্য দুই দলের লড়াইয়ের চিত্র বোঝাতে সক্ষম হচ্ছে না। গত রোববার রাতে ইতিহাদে হওয়া ম্যাচে কেউ কাউকে ছাড় দিতে নারাজ ছিল। তবে দ্বিতীয়ার্ধে নিজের দলের পারফরম্যান্সকে ক্লপ এগিয়ে রাখছেন।

তিনি বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের শুরুটা বেশ ভালো ছিল। সিটি সত্যিকার অর্থেই বলের পেছনে কিছুর চেষ্টা করেছিল। আপনার কাছে যখন এই বুদ্ধিদীপ্ত দৌড়গুলো থাকে, তখন এটা বোঝা যায়। আমরা যখন একটু শ্বাস নেয়ার চেষ্টা করি তখন আরেকটা (আক্রমণ) আসে। এটি একটি দুর্দান্ত খেলা ছিল। এভাবেই আমাদের লড়তে থাকতে হবে এবং যাতে এসবের সঙ্গে টিকে থাকতে পারি।’

‘‘আমি সত্যিই মনে করি আমরা এক বছর বা তারও বেশি আগে যা ছিলাম, তার চেয়ে এক ধাপ এগিয়ে। এই খেলাগুলোতে আমাদের এভাবেই খেলতে হবে। এটি সত্যিই কঠিন ছিল। কারণ তারা সত্যিই ভালো ডিফেন্ড করে। তবে তাদের মুশকিলে ফেলানো সম্ভব এবং আমরা সেটা করেছি।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগক্লপম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT