চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রেমলিনের সমালোচনা করায় ইউক্রেনে রাশিয়ান সাংবাদিক হত্যা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
সাংবাদিক

রাশিয়ার এক সাংবাদিককে ইউক্রেনে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সাংবাদিকের নাম আরকাদি ব্যাবচেনকো। মঙ্গলবার ইউক্রেনের কিয়েভে তার বাসার সামনে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে ইউক্রেন পুলিশ।

৪১ বছর বয়সী এই সাংবাদিককে তার ফ্ল্যাটের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তার স্ত্রী। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

ক্রেমলিনের একজন কড়া সমালোচক ছিলেন নিহত ব্যাবচেনকো। এর আগে ২০১৬ সালে রাশিয়ার মিলিটারি বিমান দুর্ঘটনার পরে সেটা নিয়ে লেখালেখির কারণে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ কারণে সেই সময়ে দেশ ছেড়ে দেন তিনি। প্রথমে তিনি যান প্রাগে। তারপর ক্রেমলিনের এই সমালোচক যান ইউক্রেনের রাজধানীতে। সাবেক যুদ্ধ বিষয়ক প্রতিবেদক ব্যাবচেনকো কিয়েভে প্রেজেন্টার হিসেবে কাজ করতেন ইউক্রেনের চ্যানেল এটিআর টিভিতে।

ইউক্রেন পুলিশের মুখপাত্র ইয়ারোস্লাভ ট্রাকালো বলেন: পেছন থেকে কয়েকবার গুলি করা হয় তাকে। কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রে রিশচেনকো স্থানীয় গণমাধ্যমকে জানান, ব্যাবচেনকোকে হত্যার কারণ তার পেশাগত কর্মকাণ্ড। এ বিষয়ে তদন্ত চলছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ব্যাবচেনকোকে ইউক্রেনের একজন সত্যিকারের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তিনি বিশ্বকে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে জানাচ্ছিলেন। তার হত্যাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের স্বার্থে ইউক্রেনের সব ধরনের প্রচেষ্টা চালানোর দাবি জানাচ্ছি আমরা।

২০১৪ সালে ইউক্রেনের হেলিকপ্টারে আক্রমণ নিয়ে বিবিসিতে লিখেও রাশিয়ার ক্রুদ্ধদৃষ্টিতে পড়েন তিনি।

ট্যাগ: ইউক্রেনরাশিয়াসাংবাদিকসাংবাদিক হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হানিমুনে কানাডায় যাচ্ছেন হ্যারি-মেগান

পরবর্তী

‘যত ভয় রাজনীতিকে’

পরবর্তী

‘যত ভয় রাজনীতিকে’

কারো পরিবর্তে আমি কখনোই ছবি করতে চাই না: পূর্ণিমা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT