চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রুইফ স্টেডিয়ামে খেললেন আগামীর ক্রুইফরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ধুঁকতে থাকা বার্সেলোনাকে টেনে তুলেছিলেন তিনিই। প্রথমে খেলোয়াড় হিসেবে, পরে কোচ হয়ে। তার তৈরি ‘ড্রিমটিম’ই কাতালানদের জায়গা করে দেয় ইউরোপিয়ান ফুটবলে জায়ান্টদের কাতারে। সেই ইয়োহান ক্রুইফ ২০১৬ সালে পৃথিবীকে বিদায় জানিয়ে পরপারে পাড়ি জমালেও বার্সার স্মৃতির মণিকোঠায় থাকবেন অমর। ডাচ কিংবদন্তিকে পরবর্তী প্রজন্মের কাছে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে তাই তার নামে স্টেডিয়াম তৈরি করল স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামের। বার্সা অনূর্ধ্ব-১৯ এর সঙ্গে ডাচ কিংবদন্তির আরেক স্মৃতিবিজড়িত ক্লাব আয়াক্সের মধ্যকার ম্যাচ দিয়ে পথচলা শুরু হল ছয় হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামটির। ক্যাটাগরি ‘থ্রি’ মানের এই মাঠটি ব্যবহার করবে বার্সার ‘বি’ ও নারী দল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ দলেরও ব্যবহার করার সুযোগ থাকছে এই স্টেডিয়ামটি।

উদ্বোধনের দিনে মাঠে উপস্থিত ছিলেন ক্রুইফের পরিবার। বর্তমান বার্সা দল থেকে এসেছিলেন লিওনেল মেসি, সার্জিও রবের্তো, সার্জিও বুস্কেটস, জেরার্ড পিকেদের মতো তারকারা। ছিলেন ক্রুইফের প্রিয় ড্রিমটিমের একাধিক সাবেক ফুটবলার। এর আগে সোমবার মাঠের সামনে উন্মোচন করা হয় ক্রুইফের একটি ভাস্কর্যও।

১৯৭৩ সালে আয়াক্স থেকে বার্সায় আসেন তখনকার ফুটবল বিশ্বে অন্যতম সেরা তারকা ক্রুইফ। পাঁচবছরের ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে করেন ৪৮ গোল। খেলোয়াড়ি জীবন শেষে প্রিয় ক্লাবের কোচ হয়ে ফেরেন ক্রুইফ। ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কোচিং করিয়ে ক্লাবকে এনে দেন প্রথমবারের মতো ইউরোপ সেরার ট্রফি। তার হাত ধরেই ফুটবল বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে টোটাল ফুটবল। যা পরবর্তীতে পেপ গার্দিওলার হাত ধরে রূপ নেয় টিকিটাকায়। গার্দিওলা নিজেও ছিলেন ড্রিমটিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। পরে টিকিটাকা কাজে লাগিয়ে কোচ হিসেবে বার্সাকে জেতান দুই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT