চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াপণ্যে নিজের নাম ব্যবহার করতে পারবেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নিজ নামে ক্রীড়া সামগ্রী ও পোশাকের ব্র্যান্ড খোলার জন্য আবেদন করেছিলেন লিওনেল মেসি। কিন্তু স্প্যানিশ বাইসাইকেলের আরোহণের পোশাক তৈরিকারী প্রতিষ্ঠান ‘মেসি’র সঙ্গে নামে নামে সাংঘর্ষিক হওয়ায় আর্জেন্টাইন অধিনায়কের আবেদনটি ঝুলে ছিল। তবে ইউরোপিয়ান ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, এখন থেকে ক্রীড়াপণ্যে নিজ নাম ব্যবহারে আর কোন বাধা থাকছে না মেসির।

ইংরেজি আদ্যাক্ষরের ঝামেলায় বিপত্তি বাঁধে মেসির সঙ্গে ‘মেসি’র। ফুটবলার মেসি লিখতে ব্যবহার হয় ইংরেজি ‘ই’। আর প্রতিষ্ঠান মেসি লিখতে ব্যবহার করে ‘এ’। কিন্তু উচ্চারণ দুটোই এক। তাই মামলা গড়ায় ইউরোপীয় ইউনিয়নের ইকুইপো প্রোপার্টি অফিসে।

তবে বিশ্বজুড়ে মেসি এক স্বীকৃত নাম হওয়ায় নিজ নামে ব্র্যান্ড খুলতে কোন বাধা নেই বলে রায় দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের আদালত। বৃহস্পতিবার সেই রায়ে বলা হয়, ‘জনাব মেসি বিশ্বজুড়ে পরিচিত এক নাম। যাকে নিয়মিতই টেলিভিশনে দেখা যায়। তাকে নিয়ে নিয়মিত রেডিও-টেলিভিশনে কথা হয়। সুতরাং তার নাম ব্যবহারে কোন বাধা নেই।’

আদালতে আরও বলা হয় বিশ্বে হয়ত অনেকে আছেন যারা মেসিকে এখনো চেনেন না। তার নামে ক্রীড়া সামগ্রী হলে বিশ্বজুড়ে মেসির নাম সবাই জানবে বলেও বিশ্বাস ইউরোপিয়ান ইউনিয়নের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT