পয়েন্ট তালিকায় শীর্ষ দল তারা। নিজেদের মাঠ। প্রতিপক্ষ অবনমন অঞ্চলের আশপাশে থাকা ক্রিস্টাল প্যালেস। বিশাল জয় আশা করতেই পারতো চেলসি। কিন্তু ক্রিস্টালের কাছে ১-২ গোলে হেরেই বসলো লিগের শিরোপা প্রত্যাশী দলটি।
শনিবার নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে ৫ মিনিটেই ফ্যাব্রিগাসের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। এডেন হ্যাজার্ডের বুদ্ধিদীপ্ত নিচু শট গোল বানাতে ভুল করেননি স্প্যানিশ মিডফিল্ডার।
অবনমনের ঝুঁকি মাথায় কাজ করছিল কিনা কে জানে? গোল খেয়েই নিজেদের জাগিয়ে তোলে ক্রিস্টাল প্যালেস। মাত্র দুই মিনিটের ব্যবধানে স্বাগতিকদের স্তম্ভিত করে উইলফ্রিদ জাহা এবং ক্রিশ্চিয়ান বেন্টেকের গোলে ২-০তে লিড পায় প্যালেস। ৯ মিনিটে জাহার গোলে অবদান ছিল বেন্টেকের। ঠিক দুই মিনিট পরেই সেই গোলের ঋণ শোধ করেছেন জাহা বেন্টেককে দিয়ে আরেকটি গোল করিয়ে।
দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা করেছে দুই দলই। কিন্তু অতিথিদের অর্ধে মাথা খুঁটেও গোলের মুখ খুলতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হেরেও গেছে কন্তে বাহিনী।
যদিও এই হারে খুব একটা ক্ষতি হয়নি চেলসির। ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট এখনও তাদের সবার উপরেই রেখেছে। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সাথে তাদের ব্যবধান ৭ পয়েন্টের। আর ক্রিস্টালের সংগ্রহ ৩১ পয়েন্ট। টেবিলের ১৬তম স্থানে আছে তারা।








