চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন দেয়া নিষিদ্ধ করেছে ফেসবুক

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৮:৪৪ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ক্রিপ্টোকারেন্সি

বিটকয়েনসহ সব ধরনের ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে ফেসবুক। গতকাল এক ব্লগ পোস্টে বিজ্ঞাপন সংক্রান্ত নতুন এ নীতির কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ব্লগ পোস্টে বলা হয়েছে, বিভ্রান্তিকর এবং প্রতারণাপূর্ণ কোনো আর্থিক পণ্য বা সেবার বিজ্ঞাপন ফেসবুকে দেওয়া যাবে না। এই নীতির আওতায় বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি কয়েন অফারিং সংক্রান্ত বিজ্ঞাপন নিষিদ্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ফেসবুক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে কেউ যেন ব্যবহারকারীদের সাথে প্রতারণা করতে না পারে সেজন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘রিটায়ারমেন্ট ফান্ড দিয়ে বিটকয়েন কিনুন’ শিরোনামের একটি বিজ্ঞাপনের কথা উল্লেখ করে ফেসবুক জানায়, এমন কিছু করার সুযোগ এখানে দেওয়া হবে না।

Banglabid

গত বছরের শেষের দিকে বিটকয়েন এবং আরও কয়েকটি শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সির মূল্য বৃদ্ধি পাওয়ায় সবারই এখানে আগ্রহ বাড়ছে। এ সুযোগে চালু হচ্ছে আরও অনেক ক্রিপ্টোকারেন্সি। তবে এর অনেকগুলোই আবার ভুয়া। ইতোমধ্যেই গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ আত্মসাৎ করে পালানোর ঘটনাও ঘটেছে।

নতুন চালু হওয়া কিংবা চালু হতে যাওয়া এসব ক্রিপ্টোকারেন্সি প্রচারণার জন্য ফেসবুক ব্যবহার করে থাকে। এর বাইরে বিভিন্ন ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নির্দিষ্ট ক্রিপ্টোর মূল্য বাড়াতেও বিজ্ঞাপন ব্যবহার করা হচ্ছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে বাজফিড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিপ্টোকারেন্সিফেসবুকফেসবুক বিজ্ঞাপনবিটকয়েন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুসন্ধানী সাংবাদিকতা আর গুপ্তচরবৃত্তি কিন্তু এক না

পরবর্তী

সাংবাদিকদের সামনে ৫৭ ধারার চেয়েও বড় দেয়াল ৩২

পরবর্তী
নবম ওয়েজ বোর্ড

সাংবাদিকদের সামনে ৫৭ ধারার চেয়েও বড় দেয়াল ৩২

লুঙ্গি

লুঙ্গির এত দাম!

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT