চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট মাঠে পরিচয়, প্রেম, বিয়ে…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠে তাদের পরিচয়। ফোন কল, মেসেঞ্জারে চলতে থাকে যোগাযোগ। বাড়তে থাকে ঘনিষ্ঠতা। ছয় বছর প্রেমের পর অবশেষে শুভ পরিণয়। বলছি বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সানজিদা ইসলাম ও রংপুর বিভাগীয় দলের ক্রিকেটার মীম মোসাদ্দেকের কথা। একই ভুবনের দুজন গাঁটছড়া বেধেছেন শনিবার। বসেছেন বিয়ের পিঁড়িতে।

২০১৪ সালে বিকেএসপি জীবন শেষে বাড়ি ফিরে রংপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করেন সানজিদা। সেখানেই নিয়মিত অনুশীলন করতেন মীম। পরিচয়টা তাদের ক্রিকেট মাঠেই। একজন আরেকজনকে ভালোভাবে বোঝার পর হয় মন দেয়া-নেয়া।

সম্পর্ককে বিয়ে পর্যন্ত টেনে নেয়া কঠিন হয়ে পড়েছিল। ক্রিকেটার মেয়ে বউ হিসেবে কেমন হবে, সেটি নিয়ে সংশয় ছিল মীমের বাবার। তার আপত্তি বাধার সৃষ্টি করলেও বিশ্বাস হারাননি তিনি। সানজিদাকে সামনাসামনি দেখে, কথা বলার পর বরফ গলে শ্বশুরের।

বিয়ের পরও ক্রিকেট খেলা চালিয়ে যেতে আপত্তি নেই কারোরই। চ্যানেল আই অনলাইনকে সানজিদা বলছিলেন, ‘আমার পরিবার ও মীমের পরিবার, সবাই চায় দেশের জন্য আমি ক্রিকেট খেলা চালিয়ে যাই। আমার স্বামী বোঝে জাতীয় দলের একজন ক্রিকেটারের কতটা গুরুত্ব। সে সেই সম্মানটা সবসময়ই দেয়। সে নিজেই যেহেতু ক্রিকেটার, তার চেয়ে ভালো আর কে বুঝবে ব্যাপারটা।’

‘আমাদের প্রেমের সম্পর্কে অনেক বাধা এসেছিল। সব জয় করে আমরা এগিয়ে যেতে পেরেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। মীমের সঙ্গে আমার পরিচয় রংপুর ক্রিকেট একাডেমিতে। শুরুতে বন্ধুত্ব। ধীরে ধীরে আমাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে।’

২৪ বছর বয়সী সানজিদা বাংলাদেশের টপঅর্ডার ব্যাটার। ওয়ানডে খেলেছেন ১৬টি, টি-টুয়েন্টি পঞ্চাশের অধিক (৫৪)। ২০১২ সাল থেকে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ ক্রিকেটবিয়েলিড স্পোর্টসসানজিদা ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT