চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট অস্ট্রেলিয়ার বোধদয়ের জন্য তাদেরকে ধন্যবাদ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৫৮ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলীয় ক্রিকেট দল। ‘সামান্য অনিশ্চয়তা’ রেখে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডকে উদ্ধৃত করে বলেছে, চলতি বছরেই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত। যদি এর মধ্যে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা জানি ২০১৫ সালের অক্টোবর দল ঘোষণা করেও সফর শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। এমনকি একই ইস্যুকে সামনে এনে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটেও অংশ নেয়নি তারা। অজিদের সেই ঘোষণা ওই সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তিতে একটা কালো ছায়া হয়ে এসেছিল। তবে শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সফল আয়োজনে সেই কালো ছায়া থেকে আলোকিত সূর্যের দেখা মিলেছিল। বিশ্ব দরবারে বাংলাদেশকে তা এনে দিয়েছিল বিশেষ মর্যাদার আসন। যদিও গত বছরের ১ জুলাই গুলশানের জঙ্গি হামলায় আবারো হুমকির মুখে পড়ে বাংলাদেশের ইমেজ। দেশের ইতিহাসে বিরল জঙ্গি হামলার ওই ঘটনায় নৃশংসভাবে হত্যা করা হয় ১৭ বিদেশি নাগরিককে। ঘটনার পর শঙ্কার মুখে পড়ে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজও। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতি আস্থা রাখে ইংল্যান্ড। সব ধরনের হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রায় এক মাসের বাংলাদেশ সফর শেষে নিরাপদেই ফিরে যায় ইংলিশরা। আমরা নিশ্চিত করেই বলতে পারি এই ইংল্যান্ডের এ সফরই মূলত চাপ তৈরি করে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর। জেমস সাদারল্যান্ড নিজেও ওই সফরে ইংল্যান্ডকে দেয়া বাংলাদেশের নিরাপত্তা মানের প্রশংসা করেছেন। তাই এখন সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত কয়েক বছর অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তেই ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা আমরা দেখেছি। ফ্রান্স-জার্মানি, আমেরিকা-কানাডা, চীন-ভারতের মতো বড় বড় দেশ একাধিকবার সেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এসব হামলা প্রমাণ করে দিয়েছে বিশ্বের প্রতিটি দেশই এখন নিরাপত্তা হুমকিতে। কিন্তু তাই বলে বৈশ্বিক নিরাপত্তাহীনতার ইস্যুকে বাংলাদেশের মতো একটি দেশের ওপর অস্ট্রেলিয়ার চাপিয়ে দেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না, সেটা প্রমাণিত হয়েছে। দেরিতে হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার বোধদয় হয়েছে বলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের চাওয়া, স্থগিত হওয়া সফর নিশ্চিত করে বাংলাদেশের প্রতি তাদের করা পাপের প্রায়শ্চিত্ত করুক অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভবিষত্যের মাশরাফি সাকিবদের খুঁজতে স্কুল ক্রিকেট

পরবর্তী

বর্ষসেরা ক্রীড়াবিদদের নাম ঘোষণা

পরবর্তী

বর্ষসেরা ক্রীড়াবিদদের নাম ঘোষণা

সুবিধাবঞ্চিত সজীবের নতুন জীবন

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT