চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে কিভাবে এই আয়োডিনবিযুক্তি

জাহিদ নেওয়াজ খান জাহিদ নেওয়াজ খান
৭:৩৪ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৫
মতামত
A A

বাঙালি ছেলেদের পোশাক হিসেবে পাঞ্জাবি সবসময়ই সুন্দর। সাউথ আফ্রিকার সঙ্গে চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিদেশীরাসহ ধারাভাষ্যকারদের গায়ে নানা রঙের পাঞ্জাবি দেখে চোখ জুড়িয়ে গিয়েছিলো। বোঝাই যাচ্ছিলো ঈদের আগাম আবহ সবার মাঝে। কিন্তু সেই আবহ যে এভাবে ভোঁতা চিন্তা হয়ে মাথায় ঝিমঝিম অবস্থা নিয়ে আসবে সেটা নিশ্চয়ই ভাবেন নি কেউ।

টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জিতে দেশ তখন উন্মাতাল। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পুরস্কার বিতরণী চলছে। সাউথ আফ্রিকান ক্যাপ্টেন হাশিম আমলাকে ডেকেছেন উপস্থাপক শামীম আশরাফ চৌধুরী। দুয়েক কথার পর তিনি ঈদ প্রসঙ্গকে এমনভাবে সেখানে টেনে আনলেন যে বোঝাই যাচ্ছিলো বেশ প্রস্তুতি নিয়েই তিনি বিষয়টি এনেছেন। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে হাশিম আমলার কাছে ওই অক্রিকেটীয় বিষয় একেবারে পাত্তাই পায়নি।

শুধুমাত্র তিনিই জানেন যে কি বুঝে তিনি অমনভাবে বিষয়টি এনেছিলেন! টেস্ট ম্যাচ প্রসঙ্গ টেনে শামীম আশরাফ চৌধুরী বলেন, ঈদের কারণে বেশ কয়েকদিন ছুটি। ছুটি শেষে এই চট্টগ্রামেই প্রথম টেস্ট। ওয়ানডে সিরিজ হারার পর নিশ্চয়ই ঈদের এই ছুটি নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সহায়তা করবে।

সত্য যে ওয়ানডের পর বাংলাদেশের ক্রিকেটাররা ঈদের ছুটিতে গেছেন। শামীম আশরাফও হয়তো ছুটি পেয়েছেন। কিন্তু তাকে কে বললো যে ঈদের ছুটির কারণে ওয়ানডে এবং টেস্ট সিরিজের মধ্যে কয়েকটা দিন আছে?

হাশিম আমলা মুসলমান বলেই হয়তো শামীম আশরাফ ওই ঈদের প্রসঙ্গ টেনে এনেছেন। হয়তো ভেবেছেন মুসলিম হিসেবে গদগদ হয়ে আমলা ঈদ নিয়ে কয়েকটি কথা বলবেন। চাই কি ঈদ শুভেচ্ছাও জানিয়ে দিতে পারেন দর্শকদের।

Reneta

কিন্তু হাশিম আমলা যতোই প্র্যাকটিসিং মুসলমান হোক, যতোই তার মুখে সুন্নত হিসেবে দাড়ি থাকুক, যতোই তিনি তার জার্সিতে বিয়্যরের বিজ্ঞাপন ঝুলাতে না দিন; তিনি একজন ক্রিকেটার এবং পেশাদার ক্রিকেটার। তাই তিনি ক্রিকেট মাঠে অক্রিকেটীয় কোনো বিষয়ে যান নি। একটি কথাও বলেন নি এ বিষয়ে।

বরং তার পক্ষে যেটা বলা সঙ্গত, সেটাই বলেছেন তিনি। শামীম আশরাফ চৌধুরী যেখানে বলেছেন ঈদের কারণে কয়েকদিন ছুটি, হাশিম আমলা সেখানে সুস্পষ্টভাবেই ক্রিকেটীয় ব্যাখ্যা দিয়ে বলেছেন, ওয়ানডে এবং টেস্ট সিরিজের মাঝে কয়েকদিন ফ্রি ডে থাকা খুব স্বাভাবিক। সেই সময়টিকে কাজে লাগানোর কথাও বলেন তিনি।

হাশিম আমলা ওই কথাগুলো বলার সময় একটু একটু হাসছিলেন। তার হাসির কারণ এক হতে পারে যে শামীম আশরাফ চৌধুরী তাকে যে লাইনে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি সেদিকে হাঁটেন নি। অথবা হতে পারে, শামীম আশরাফ যে বলছেন ঈদের কারণে কয়েকদিনের ছুটি; সেটা যে একজন ক্রিকেট ধারাভাষ্যকারের মুখে মানায় না সেটাই কথার সঙ্গে হাসিতে বোঝাতে চেয়েছেন তিনি।

কিন্তু হাশিম আমলার কথায় শামীম আশরাফ চৌধুরী কি বুঝলেন তিনিই জানেন। পাঞ্জাবি পরা উপস্থাপকের হৃদয় ও মনে তখনও ঈদের আমেজের খুশবু। শেষ পর্যন্ত তিনি তাই আমলাকে ‘ঈদ মুবারক’ও বলেন এই আশায় যে সাউথ আফ্রিকান ক্যাপ্টেনও হয়তো সেটার প্রতিধ্বনি করবেন আর অনাদিকাল ধরে তিনি মানুষের কাছে এই গল্প বলে যেতে পারবেন। কিন্তু পেশাদার ক্রিকেটার আমলা ঈদের ঈ-তো দূরের কথা ই-ও উচ্চারণ করেন নি।

এতে অবশ্য দমে যান নি শামীম আশরাফ চৌধুরী। মাশরাফি যে এই ম্যাচে ওয়ানডেতে দুইশ উইকেট পেলেন, সাকিবও পেলেন দুইশ উইকেট; এসব প্রসঙ্গ ভুলে মাশরাফির সঙ্গে কথা বলার সময় তিনি আবারও চলে গেলেন ঈদ প্রসঙ্গে। এমনকি মাশরাফিকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে তাকে দিয়ে ঈদের ছুটি একদিন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদনও করিয়ে ফেললেন।

এভাবে মাশরাফি এবং প্রধানমন্ত্রী দু’জনকেই বিব্রতকর অবস্থায় ফেলার পেছনে কী ক্রিয়া কাজ করেছে, একমাত্র শামীম আশরাফ চৌধুরীই সেটা জানেন। তবে তার এটা বোঝা উচিত ছিলো যে একটা সিরিজ জয়ে একদিন জাতীয় ছুটি হতে পারে না। সেটা ভবিষ্যতে যে অর্জনে হতে পারে, আমাদের ক্রিকেটাররা সেদিকেই হাঁটছেন। তাদের সঙ্গে সঙ্গে চলতে হলে আমাদের ধারাভাষ্যকারদেরও পেশাদারিত্বের সঙ্গে কাণ্ডজ্ঞানটা একটু বাড়াতে হবে। তাদের বুঝতে হবে যে সব জ্ঞানের বড় জ্ঞান হচ্ছে কাণ্ডজ্ঞান। তা না হলে হয়তো বলতে হবে, ‘আয়োডিনবিযুক্ত ক্রিকেট ধারাভাষ্যকারদের লইয়া আমরা কি করিবো!’

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের বাড়তি ছুটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

পরবর্তী

ঈদ আনন্দে পোশাকের পরেই প্রযুক্তি

পরবর্তী

ঈদ আনন্দে পোশাকের পরেই প্রযুক্তি

সালাহ উদ্দিনের বিচার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT