চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটের মাঠে আর্জেন্টিনার অপেক্ষায় ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

আবারো ব্রাজিল এবং আর্জেন্টিনা রোমাঞ্চ। একদিন পরই মাঠে নেমে পড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চের পসরা সাজার স্থানটি অস্ট্রেলিয়া। যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে ব্যাট-বলের লড়াইয়ের মাঠ হিসেবেই জানে পুরোবিশ্ব, সেখানেই ৯ জুন প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাতিন দুই পরাশক্তি।

এক লাখ দর্শক ধারণক্ষমতার মেলবোর্ন গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল চারটা পাঁচ মিনিটে।

প্রীতি ম্যাচ হলেও দুদলের লড়াইটি আলাদা গুরুত্ব পাচ্ছে নানা কারণে। বিশেষভাবে নজরে থাকবেন মেসিদের নতুন কোচ হোর্হে সাম্পাওলি। সুপার ক্লাসিকো দিয়েই আর্জেন্টিনার কোচের আসনে অভিষেক হতে যাচ্ছে তার। বিশ্বকাপ বাছাইপর্বে দলকে বাজে অবস্থায় রেখে বরখাস্ত হওয়া সাবেক কোচ এগার্ডো বাউজার উত্তরসূরি হয়েছেন চিলিকে কোপা আমেরিকা জেতানো সাম্পাওলি।

Banglabid

গত ছয় ম্যাচের তিনটিতেই হার দেখা আর্জেন্টাইনদের এই ম্যাচে জয় পাইয়ে দিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর মেসিদের স্বদেশী এই কোচ। সামনে বিশ্বকাপ বাছাইয়ের অগ্নি পরীক্ষা। তার আগে মনোবিশ্বাসের রসদ আহরণে ব্রাজিল ম্যাচটিকে পাখির চোখ করছেন রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কার সুতোয় ঝুলতে থাকা আলবিসেলেস্তা কোচ।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থাকা ব্রাজিল আছে ফুরফুরে মেজাজে। কোচ তিতের অধীনে সম্পূর্ণ বদলে যাওয়া এক দল সেলেসাওরা। দুঙ্গার আমলের রক্ষণশীল বদনাম থেকে বেরিয়ে আবারো ছন্দময় ফুটবল খেলছেন নেইমার-জেসাসরা।

তবে দুই দলের সুপার ক্লাসিকোয় নেইমার, দানি আলভেজকে বিশ্রামে রেখেছেন কোচ তিতে। তারপরও দলে তারকার ছড়াছড়ি। ডেভিড লুইস, গ্যাব্রিয়েল জেসাস, ডগলাস কস্তারা অনুশীলনে ঝালিয়ে রাখছেন নিজেদের। ফিলিপে লুইস, থিয়াগো সিলভাদের মত অভিজ্ঞরাও আছেন দলে।

Reneta

আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলতে প্রথমে অস্ট্রেলিয়ায় পা রেখেছে ব্রাজিলই। সুপার ক্লাসিকো ম্যাচটিকে সামনে রেখে তারা অনুশীলনেও নেমে পড়েছে আর্জেন্টাইনদের আগে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার কোচ তিতের অধীনে মেলবোর্নে অনুশীলন করেছে।

চারদিন পর আরেকটি প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। আর আগামী মঙ্গলবার আর্জেন্টিনা খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা-ব্রাজিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা নিয়ে আসছে ‘দ্য পেপারস’

পরবর্তী

কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক কর্মকর্তা ড. শাহানা বেগমের ইন্তেকাল

পরবর্তী
ড. শাহানা বেগম

কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক কর্মকর্তা ড. শাহানা বেগমের ইন্তেকাল

প্রভাসের নতুন লুক

এ কোন প্রভাস?

সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT