চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার শাহাদতকে খুঁজছে পুলিশ

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৭:২৪ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহাদত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। শাহাদতকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ। মামলার অপর আসামী শাহাদত হোসেনের স্ত্রী নিত্য শাহাদত।

নির্যাতিত গৃহকর্মীর নাম মাকছুদা আকতার হ্যাপি (১১)।

রোববার রাত সাড়ে দশটায় মিরপুর থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান মামলার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত  করে বলেন, সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদি হয়ে মামলাটি করেছেন। মামলায় দুইজনকে আসামী করা হয়েছে। যে কোনো সময় আসামীদের গ্রেফতার করা হবে, এ জন্য অভিযান চলছে।

তিনি আরো বলেন, মেয়েটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

মামলার বাদী সাংবাদিক মোজাম্মেল হক বলেন, সন্ধা ৭টার সময় মিরপুরে সাংবাদিক কলোনিতে আহত মেয়েটিকে তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের দাগ দেখতে পেয়ে থানায় নিয়ে আসি।পরে নিজে বাদী হয়ে মামলা করি।

Reneta

তিনি আরো বলেন, পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

রাতে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা গেছে, আহত হ্যাপিকে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। তার মুখের বাম পাশ ফুলে গেছে। একটা চোখে মারাত্মক জখম, মাথার বাম পাশে আঘাতের দাগ। বাম পায়ের পাতার একটি হাড় ভেঙ্গে পায়ের পাতা ফুলে আছে।

তাকে নিউরো সার্জারি ইউনিট-২ এ ভর্তি করা হয়েছে।

গৃহকর্মী মাকছুদা আকতার হ্যাপি বলে, তাকে প্রায়ই মারধর করা হতো। তবে রোববার শাহাদত ও তার স্ত্রী বেশি মেরেছে।

ঢাকা মেডিকেলের কর্তব্যরত ডাক্তার কাজী আবু সাইদ বলেন, আঘাত মাথার বাম পাশে বেশি, তবে খুব গুরুতর নয়। যদি মস্তিস্কে বেশি রক্তক্ষরণ হতো তবে ভয়ের ছিল। সে রকম কিছু ঘটে নাই। তবে পায়ের পাতার হাড়টি ভেঙ্গে গেছে।

ওই এলাকার বাসিন্দা ইফতি মাহবুব চ্যানেল আই অনলাইনকে বলেন, মিরপুর সাংবাদিক প্লটের রাস্তায় মেয়েটিকে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করতে দেখি। এরপর মেয়েটির চোখে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তারা এগিয়ে যান। তখন মেয়েটির কাছে জানতে চাইলে সে বলে, জাতীয় দলের ক্রিকেটার শাহাদত হোসেনের বাসায় কাজ করে সে। শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য দুইজনই তাকে খুন্তি দিয়ে নির্যাতন করেছেন বলে মেয়েটি জানায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটার শাহাদতশিশু নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিজেপির জয়ের পর মুসলিমরা ভারত ছাড়ছেন’ এমন দাবির ভিডিওটি ভুয়া

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ‘ধর্ষক শনাক্তের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড’ আইন চালুর দাবিটি ভুয়া

মে ৭, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT