চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্রিকেটারদের সংসার করা সহজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
মাশরাফী-পরিবার (ছবি: অধিনায়কের ফেসবুক থেকে)

মাশরাফী-পরিবার (ছবি: অধিনায়কের ফেসবুক থেকে)

৭ সেপ্টেম্বর, ২০১৮। এই দিনটিতে বিয়ের একযুগ পূর্ণ করতে যাচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর, নড়াইলের মেয়ে সুমনা হক সুমির সঙ্গে প্রণয় থেকে পরিণয়। সেই থেকে চলছে তাদের সুখের সংসার। কখনও তৈরি হয়নি বড় ধরণের জটিলতা, নেই বিন্দুমাত্র স্ক্যান্ডাল।

ক্রিকেট মাঠের বড় দায়িত্ব সামলে কীভাবে সংসার জীবনকে সু্ন্দর রেখে চলেছেন মাশরাফী? এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দেশের মাটিতে সবশেষ সংবাদ সম্মেলনে শেষ প্রশ্ন ছিল এটি। জবাবে দুই সন্তানের জনক মাশরাফী বলেছেন, সংসার জীবনে পারস্পরিক বোঝাপড়ার কথা।

ক্রিকেটের সঙ্গে মাশরাফী সংসার পেতেছেন দেড়যুগ আগে। সময়ের সঙ্গে দীর্ঘ হয়েছে ক্যারিয়ার। জনপ্রিয়তায় পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকার তকমা। পরিসংখ্যানে হয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। পারিবারিক জীবনেও সফল স্বামী-পিতা। পার করলেন এক যুগের সংসারজীবন।

দীর্ঘ পথচলা আনন্দময় হয়েছে। মাশরাফীর মতে, স্ত্রী’র সঙ্গে বন্ধন মজবুত রাখার বিষয়টি চাকুরীজীবীদের চেয়ে ক্রিকেটারদের জন্য সহজ।

‘ক্রিকেটের সাথে সংসার, আসলে যারা চাকরি করছে তারাও তো সংসার করছে। এখানে কঠিন কিছু নেই। পুরোটাই একজন আরেকজনের সাথে বোঝাপড়ার বিষয়। আমার তো মনে হয় চাকুরীজীবীদের থেকে ক্রিকেটারদের সংসার করাটা আরও সহজ।’

‘আমাদের ক্যারিয়ারে অফুরন্ত গ্যাপ থাকে, সুযোগ থাকে পরিবার নিয়ে সফর করার। এটা একজন চাকুরীজীবী বা অন্যান্য পেশায় থাকে না। এটা যুগলদের জন্য আরও ইন্টারেস্টিং, স্পোর্টস আসলে বন্ডিংটা আরও শক্ত করে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT