চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদের জন্য টিকা আসছে ফেব্রুয়ারিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সরকারিভাবে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেয়া কার্যক্রম শুরু হওয়ার কথা ফেব্রুয়ারিতে। অগ্রাধিকার তালিকায় আছেন দেশের ক্রীড়াবিদরাও। তবে সরকারি টিকার জন্য অপেক্ষা না করে ক্রিকেটার ও ক্রিকেট খেলা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা করে টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে জানান, বেসরকারি উদ্যোগে ক্রয় করা টিকার চালান বাংলাদেশে আসবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে।

ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা বাংলাদেশে পৌঁছাবে বৃহস্পতিবার। সব ঠিক থাকলে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন নাজমুল হাসান।

‘ভারত সরকারের কাছ থেকে ২০ লাখ আসবে, সেটা হচ্ছে ডোনেশন। আর যেটা সরকার কিনছে ওটা ৫০ লাখ, আমার জানা মতে এটা ২৫ তারিখে আসবে। আমরা এতটুকু জানি সরকারের যে ৫০ লাখ ওখান থেকে ক্রিকেটারদের জন্য তো আছেই (বরাদ্দ)। পাশাপাশি বেসরকারিভাবে আমরা আনব। বেসরকারি টিকা ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে। তখন আসলে অবশ্য আমাদের প্রথম অগ্রাধিকার ক্রিকেটে যারা আছে তারা অবশ্যই পাবে।’

‘এখন যদি দেখি সরকার আগে আনে, আমি শুনেছি সরকারের একটা পরিকল্পনা আছে। যদি আনে ক্রিকেট খেলোয়াড়দের না পাওয়ার কোনো কারণ নেই। এখন উনারা কবে শিডিউলিং করেছেন, এটা আমি জানি না। প্রাইভেটে যদি আসে আমার ধারণা ফার্স্ট প্রায়োরিটি পাবে ক্রিকেটাররাই।’

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের মাধ্যমে বাংলাদেশে টিকা আনছে বেক্সিমকো ফার্মা। সরকারের মাধ্যমেই তা বণ্টন করা হবে। যখনই বেসরকারিভাবে টিকা বিক্রি শুরু হবে, তখনই বেক্সিমকোর মাধ্যমে টিকা কিনবে বিসিবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসটাইগার ক্রিকেটনাজমুল হাসান পাপনবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজবিসিবিবেক্সিমকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন

মে ১৩, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৩, ২০২৬

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT