চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটকে অলিম্পিকে নিতে ‘নিলামে’ বসবে আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য তৎপরতা বাড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসি এবার একটি নিলামে অংশ নিতে চলেছে। নিলামে ৩ মিলিয়ন মার্কিন ডলার বিড করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিক হবে গ্রেটেস্ট শো অন আর্থের ৩৪তম আসর। ওই আসরে আরও নতুন নতুন খেলা সংযোজনের জন্য একটি নিলাম হবে ২০২৩ সালে। ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য সেই নিলাম ও দর-কষাকষিতে নামবে আইসিসি।

ক্রিকেটের অভিভাবক সংস্থাটির এক কর্মকর্তার বরাতে ক্রিকইনফো জানাচ্ছে, ‘বিষয়টি নিশ্চিত করতে অনেক সময় লেগেছে। এখনো কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি। আইসিসির ভেতরেও আসলে অনেক ভিন্নমত রয়েছে।’

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য বহু আগেই তোড়জোড় শুরু করেছে আইসিসি। খেলাটি কেন অলিম্পিকে রাখা উচিত সে প্রসঙ্গে সংস্থাটির যুক্তি, সাউথ এশিয়ার দেশগুলোতে ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা। আর এই দেশগুলোই আবার অলিম্পিকে বেশ মলিন। তাই ক্রিকেটের অন্তর্ভুক্তির মাধ্যমে সাউথ এশিয়ায় অলিম্পিককে জনপ্রিয় করা যেতে পারে।

২০০৮ বেইজিং অলিম্পিক লক্ষ্যে ছিল। সেখানে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা যায়নি। আইসিসি চাওয়ার ব্যাপারে ভেটো দিয়েছিল ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। গত বছর পুনরায় আইসিসি উদ্যোগ নিলে ভেতরকার ঝামেলার জন্য ভেস্তে যায় প্রক্রিয়া। চলতি বছরের আগস্টে নিলামে অংশ নেয়ার ব্যাপারটি জানিয়েছে সংস্থাটি।

১৯০০ সাল থেকে প্রচলিত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকে মোট ৩৫টি খেলা থাকলেও ক্রিকেটে ছিল না কখনোই। অলিম্পিকের ১২০ বছরের ইতিহাসে এই প্রথমবার ক্রিকেট অন্তর্ভুক্ত করার একটি জোরদার চেষ্টা চালাচ্ছে আইসিসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিকআইসিসিক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমতে পারে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT