পাকিস্তান দলে শিক্ষিত খেলোয়াড়ের অভাবে পারফরম্যান্স খারাপ হচ্ছে পিসিবি চেয়ারম্যানের দেওয়া এমন মন্তব্যে চটেছেন পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত রিপোর্টে হাফিজ টু্ইটারে টুইট করেছেন ক্রিকেটই আমার কাছে বড় ডিগ্রী, একজন ক্রিকেটার হিসেবে আমার পূর্ণাঙ্গ জ্ঞানই হচ্ছে ক্রিকেট।
শাহরিয়ার খানের বক্তব্যে উল্টো ব্যাখ্যা দিয়ে দ্যা প্রফেসার খ্যাত পাক এ অলরাউন্ডার বলেন, ‘আমি জানি শিক্ষার প্রয়োজনীয়তা সর্বক্ষেত্রে দরকার তবে অর্জিত জ্ঞানই জীবনের সব কিছু না। আমি ক্রিকেটার হিসেবে গর্বিত।’
জুলাইতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে গত সপ্তাহে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায় গণমাধ্যমের সামনে এমন বোমা ফাটান পিসিবি চেয়ারম্যান।
‘ভবিষ্যতে দলে শিক্ষিত খেলোয়াড় নিয়ে আসতে এবং উৎসাহিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’ বলেন শাহরিয়ার খান।
সর্বশেষ এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে অনেকটা অপ্রত্যাশিতভাবেই প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া দলটিতে একমাত্র মিসবাহ-উল-হকই গ্র্যাজুয়েট বলে জানান তিনি।








