চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকইনফোর ভবিষ্যৎ সেরার তালিকায় বাংলাদেশের মুর্শিদা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৪৫ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সামনের এক দশক ক্রিকেট-দুনিয়া শাসন করবেন এমন ২০ নারী খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন। ইএসপিএন ক্রিকইনফোর ‘ক্রিকেট মান্থলি’ তালিকাটা করেছে।

বিশ্বের নামকরা খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের মতামতের ভিত্তিতে নির্বাচন করা ২০ ক্রিকেটারের নাম প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার।

বাংলাদেশ থেকে সেরা বিশের তালিকায় জায়গা পেয়েছেন মুর্শিদা একাই। এমন একটি সুখবর আসতে যাচ্ছে সেটি আগে থেকেই জানতেন কুষ্টিয়ার এ ক্রিকেটার।

আরও পড়ুন: ‘মা সুপারি, ডিম বিক্রি করে বল কেনার টাকা দিতেন’

চ্যানেল আই অনলাইনকে মুর্শিদা বললেন, ‘অবশ্যই আনন্দিত। মাসখানেক আগে ক্রিকইনফো থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে। সাক্ষাৎকার নিয়েছে। জেনেছে আমার সম্পর্কে। আজ সেই তালিকা প্রকাশিত হল। নির্বাচক প্যানেলে যারা ছিলেন, তাদের অনেকেই কিংবদন্তি। তারা আমাকে সম্ভাবনাময় মনে করেছে, এতে আমি অনুপ্রাণিত।’

‘চেষ্টা থাকবে তাদের ধারণাকে যেন বাস্তবে রূপ দিতে পারি। আমাদের মতো দেশে একজন মেয়ে হয়ে ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ করা কঠিন। যদি আমাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ বাড়ে, তাহলে হয়ত সম্ভব হবে। এখন বিসিবি আমাদের সুযোগ-সুবিধা অনেক বাড়িয়েছে। যদি এটি অব্যাহত থাকে তাহলে সম্ভব বলেই আমার বিশ্বাস।’

Reneta

২১ বছর বয়সী মুর্শিদা ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছিলেন। ২৬ বলে বাঁহাতি ব্যাটারের ৩০ রানের ইনিংসটি চোখে লেগেছে অনেকেরই। সম্ভাবনাময় সেরা ২০-এর তালিকায় থাকার পেছনে সেই ইনিংসটি পেয়েছে গুরুত্ব।

কুষ্টিয়ার খোকসা উপজেলার থানাপাড়ার বাসিন্দা মুর্শিদা। এলাকার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু করেন যখন ক্লাস থ্রি’তে পড়েন। কিশোরীকালেই মা’কে বোঝাতেন, ‘দেখো একদিন বড় ক্রিকেটার হবো। আমাকে খেলার সুযোগ করে দাও।’ কথা রেখেছেন মুর্শিদা। বাংলাদেশ নারী দলের ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে।

বিকেএসপির গণ্ডি পেরনোর আগেই ২০১৮ সালের মাঝামাঝিতে জাতীয় দলের রঙিন জার্সি গায়ে জড়ান মুর্শিদা। এবছর অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচে দারুণভাবে মেলে ধরেন নিজেকে। ২০ ফেব্রুয়ারি ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়ের পেছনে মুর্শিদার ছিল বড় অবদান। সেদিন খেলেছিলেন ৪৩ রানের অসাধারণ ইনিংস।

তার আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরেও খারাপ করেননি। গত বছর নেপালে সাউথ এশিয়ান গেমসে ভালো করেছেন টাইগ্রেস ওপেনার। দেশের হয়ে এপর্যন্ত খেলেছেন দশটি টি-টুয়েন্টি ও পাঁচ ওয়ানডে। ২০১৮ সালে জাতীয় দলের ক্যাম্পে তার আগমন জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুষ্টিয়াটিম টাইগ্রেসবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ নারী ক্রিকেট দলবিকেএসপিমুর্শিদা খাতুন হ্যাপিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT