চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাসিনো থেকে কত টাকা আয় করেছেন বিসিবি’র লোকমান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ক্যাসিনো ব্যবসা করে বিসিবি পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ৪১ কোটি টাকা আয় করেছেন এবং মোহামেডান ক্লাবটি ক্যাসিনোর জন্য ভাড়া দিয়ে তিনি প্রতি মাসে ২১ লাখ টাকা করে পান।

বৃহস্পতিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত এবং অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে বুধবার রাতে লোকমান হোসেন ভূঁইয়াকে মনিপুরী পাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন: মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। তার এ টাকা অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।

তিনি বলেন: অস্ট্রেলিয়ার ওই দুই ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে। ছেলে অস্ট্রেলিয়ায় পড়ার সুবাদে তিনি মাঝে মাঝে সেখানে যান।

Reneta

আশিক বিল্লাহ বলেন: লোকমান ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম-সম্পাদক ডিএনসিসির ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মহিদুল হক ওরফে সাঈদের কাছে মোহামেডান ক্লাবটি ক্যাসিনোর জন্য ভাড়া দেন। সাঈদ প্রতিদিন লোকমানকে ৭০ হাজার করে টাকা দেন। এতে প্রতি মাসে তিনি পেতেন ২১ লাখ টাকা।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন: ক্লাবের ক্যাসিনো ব্যবসা থেকেই লোকমান প্রচুর অর্থ উপার্জন করেন। ক্যাসিনোকে ভাড়া দেওয়ার বিষয়টি ঐতিহ্যবাহী এ ক্লাবের গভর্নিং বডির সদস্যরাও জানেন। তবে তারা কতটুকু জড়িত বা টাকার ভাগ পান কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আশিক বিল্লাহ বলেন: আমরা প্রথম থেকেই লোকমানকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম। তিনি গ্রেপ্তার এড়াতে নারায়ণগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী জেলায় অবস্থান করছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি বাসায় এসেছেন। তখন আমরা বাসাটা ঘেরাও করে তাকে ৪ লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিনোলোকমান ভূইয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT