চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাসিনো কাণ্ডে মেননের সংশ্লিষ্টতা কল্পনা করেননি হাছান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ক্যাসিনো কাণ্ডে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সংশ্লিষ্টতা সামনে আসায় হতাশা ব্যক্ত করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: বিষয়টি তদন্তাধীন। আমি মনে করি, যদি এটি সত্য প্রমাণিত হয়, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক হবে এবং যে ধরণের রাজনীতিবিদের নাম এখানে আসছে, সেটি আসাটাই উচিত হয়নি বা আমরা কখনোই তা কল্পনা করিনি। 

সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি শীর্ষক সেমিনারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসকল মন্তব্য করেন।

হাছান বলেন: ক্যাসিনো সংশ্লিষ্টতায় যে কারো নামই যদি আসে, দেশে আইন আছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।

ভোলায় সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে প্রশ্নের জবাবে, ‘ভোলার ঘটনাকে ভিন্নখাতে নিতে একটি মহল পাঁয়তারা করছে’ মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন: ভোলার ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক। যারা এধরণের ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খলার সৃষ্টির অপচেষ্টা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

‘দলগত নিরাপত্তা নিশ্চিত করতে পারে দলগত প্রচেষ্টা’ প্রতিপাদ্য নিয়ে এই সেমিনার পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামরিক ও বেসামরিক সংস্থাসমূহের মধ্যে উড্ডয়ন নিরাপত্তার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সেমিনারের উদ্বোধনী সভায় বক্তৃতা করেন। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, মালয়েশিয়া, ইতালী, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ সেমিনারে অংশ নিচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্কার্স পার্টিড. হাছান মাহমুদতথ্যমন্ত্রীরাশেদ খান মেনন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT