চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন র্যাব-১ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মো.কামরুজ্জামান।
তিনি জানান, রাজীবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গেও জড়িত। তাই তাকে আটক করা হয়েছে। এখন তাকে নিয়ে বাসায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।








