চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্যারিয়ারে ২৫টি সিনেমাই যথেষ্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

‘একজন ফিল্মমেকারের ক্যারিয়ারে ২৫টি ছবিই যথেষ্ট। আমি ২৩টি করেছি। আর দুটি করতে পারলে পূর্ণতা পায়। সিনেমা ইন্ডাস্ট্রির যা অবস্থা, তাতে জানি না যে আর দুটি সিনেমা করতে পারবো কিনা! তবে আর না করতে পারলেও আমার অতৃপ্তির কিছু নাই। ২৩টি সিনেমাই যথেষ্ট!’

সোমবার সন্ধ্যায় নিজের জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে নির্মাতা মালেক আফসারী।

শাবানা-জসিম জুটিকে নিয়ে ‘ঘরের বউ’ চলচ্চিত্র দিয়ে শুরু করে জায়েদ খান ও পরীমনিকে নিয়ে সর্বশেষ মালেক আফসারী নির্মাণ করেছেন ২৩টি চলচ্চিত্র। ভবিষ্যতে আরো দুটি ছবি করার ইচ্ছে প্রকাশ করেন এই নির্মাতা। তবে ছবি দুটি আদৌ করতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহ আছে তার!

Banglabid

ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত একজন নির্মাতা। যার ২৩টি চলচ্চিত্রের মধ্যে বেশির ভাগই প্রেক্ষাগৃহে হিট করেছে। তারপরও কেন ভরসা রাখতে পারছেন না?-এমন প্রশ্নে ‘এই ঘর এই সংসার’ খ্যাত নির্মাতা বলেন, এখনতো সিনেমা বিজনেস ভালো না। টাকা ঠিক ঠাক দেয় না। তাও যেসব প্রডিউসার আসে তারা নিজেই নায়িকা পছন্দ করে নিয়ে আসে। এখন আমার দ্বারাতো নায়িকা মাথায় নিয়ে সিনেমার গল্প লেখা সম্ভব না। আমিতো গল্প মাথায় নিয়ে সেই অনুযায়ি কাস্টিং ঠিক করি। তবে এই জায়গায় যদি শাকিব খান হয় তাহলে তাকে মাথায় রেখে গল্প ঠিক করা যায়। কারণ হি ইজ অ্যা বিগ স্টার। এটা মানায়!

এফডিসি নির্ভর বাংলা চলচ্চিত্রের প্রভাবশালী নির্মাতা মালেক আফসারী। আশির দশক থেকে দাপটের সঙ্গে টানা সিনেমা নির্মাণ করে আসছেন তিনি। তার বেশীর ভাগ ছবিই ব্যবসাসফলতা পেয়েছে। রাস্তার রাজা, এই ঘর এই সংসার, মৃত্যুর মুখে, মরণ কামড়, লাল বাদশা, আমি জেল থেকে বলছির মতো হিট সিনেমা তার দখলে। সর্বশেষ ‘অন্তর জ্বালা’ নির্মাণ করে বিনোদন জগতে আলোচনা ফেলে দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এই ঘর এই সংসারমালেক আফসারীলাল বাদশালিড বিনোদনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮ পাস

পরবর্তী

পুনরায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দাবিতে স্মারকলিপি দিবে ছাত্রলীগ

পরবর্তী

পুনরায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দাবিতে স্মারকলিপি দিবে ছাত্রলীগ

ছবি অলঙ্করণ: তৌহিদ ইসলাম অনি

আইয়ুব বাচ্চু: আপনার অনুপস্থিতি রিয়েল না পারসেপচুয়াল

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT