চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে সফলতা চাইলে ধীরে চলুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২০
লাইফস্টাইল
A A
ক্যারিয়ারে

চলমান এই বিশ্বে ক্যারিয়ারে সফল হতে হলে শুরুটা করতে হবে ধীরে। তাহলেই কর্মজীবনে সফলতার ক্ষেত্রে সেটা কাজে আসবে ব্যাপকভাবে। স্বস্তিতে দিন শুরু করলে সৃজনশীল চিন্তার প্রকাশ ঘটবে এমনটাই জানিয়েছেন ওয়ার্ল্ড ইন্সটিটিউট অব স্লোনেসের প্রতিষ্ঠাতা গেয়ার বার্থেলসেন।

ধীরগতি কিন্তু অলসতা বা ধীরতার কাছে আত্মসমর্পন নয় বরং সেখানে কারণের, উচ্ছ্বলতার ও ভারসাম্যের প্রশ্ন বিদ্যমান। ধীরতা ভালো জীবনের জন্য সময়, দক্ষতা, কাজের ধরণ, ধরণের প্রয়োগ, ব্যবস্থাপনা এবং দায়িত্বের বিষয়। এমনটাই বক্তব্য ডব্লিউআইএসের ওয়েবসাইটের।

ধীরতার ধারণার অর্থ হলো সুস্থ ও ধীর পৃথিবী তৈরির জন্য আমাদের কিভাবে চিন্তা করা উচিত। জেনে নিন ধীরে ধীরে সফলতার পথে যাওয়ার ৫টি উপায়।

ধীরে শুরু করুন
ঘুম থেকে উঠেই ফোনে হাত দেওয়ার আগে একটু থামুন। শান্তিতে বসে আগে নিজের চা বা কফিটা খান অথবা কিছুক্ষণ যোগব্যায়াম করুন মানসিক চাপ কমানোর জন্য। তারপর ফোনের বা ডিভাইসের কাছে যান।

স্নুজ বাটনে চাপ দিবেন না
সকালে ঘড়িতে এলার্ম বাজলেই বারবার স্নুজ করে দেন! গবেষণা বলছে এতে ভালো ঘুমে প্রভাব পড়ে। মস্তিস্কও বিভ্রান্ত হয় কখন উঠতে হবে আর কোনটা স্বাভাবিক ঘুমের চক্র সেটা বুঝতে। তার থেকে বরং যখন উঠা দরকার তখনই এলার্ম ঠিক করুন। দরকার হলে ঘরের বাইরে কোথাও রেখে আসুন। যেন আপনাকে হেঁটে গিয়ে সেটা বন্ধ করতে হয়।

স্বাস্থ্যকর নাস্তা
সকালের জন্য আগের রাতেই কোনো স্বাস্থ্যকর নাস্তা তৈরি করে রাখুন। তাতে করে পরদিন সকালে সময় বাঁচবে অনেকটা। সময়ের তাড়ার মধ্যে খাবার কি তৈরি হবে সেটা ভাবতে গেলেই দুশ্চিন্তা বাড়ে। আর আগে থেকে বানিয়ে রাখলে কাজের আগে আগে চিন্তার পরিমাণটা কম হবে। স্বাস্থ্যকর নাস্তা কাজে মনোযোগ দিতে সাহায্য করবে, আপনাকে শক্তি দেবে এবং পরিমিত ক্ষুধা দেবে।

Reneta

পানি খান
‘সকালের আশ্চর্য’ সম্পর্কে শুনেছেন? লেখক হাল এলরড ছয়টি সেরা অভ্যাসের কথা বলেছেন যেগুলো সকালে পালন করলে আপনার জীবন বদলে যাবে। তার একটি হলো ঘুম থেকে উঠে আগে একগ্লাস পানি খাওয়া। ঘুমানোর পরে শরীরের জলীয় অংশ কমে যায়। তাই এই এক গ্লাস পানিকে সকাল সকাল আপনার অঙ্গের গোসল হিসেবে ধরে নিন।

প্রস্তুত থাকুন
আগে থেকেই তৈরি থাকলে সকালবেলা সিদ্ধান্ত নেবার কষ্ট কমবে। আর কাজে যাওয়ার আগে আগে আপনাকে প্রস্তুতও দেখাবে। নিজের পোশাক ঠিক করে রাখুন, দুপুরের খাবার তৈরি করে রাখুন আর আগের রাতেই প্রস্তুতি নিয়ে রাখুন।

দেখবেন ধীরে হলেও সফলতা আসবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যারিয়ারসফলতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে শিম চাষে লাভবান কৃষক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল এন্ড কলেজে ভিন্নধর্মী আয়োজন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT