চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে ইমনের টার্নিং পয়েন্ট, সালওয়ার উচ্ছ্বাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গে ব্যবসাসফল ছবি ‘পাসওয়ার্ড’-এ অভিনয় করে গেল বছরজুড়ে আলোচিত ছিলেন চিত্রনায়ক ইমন। অ্যাওয়ার্ড প্রাপ্তির পাশাপাশি ছবিটি ইমন তার ক্যারিয়ারে অন্যতম টার্নিং মনে করতেন।

এবার এ নায়ক তার নতুন ছবি ‘বীরত্ব’তে ফের টার্নিং খুঁজে পাচ্ছেন। সঙ্গে রয়েছেন নিশাত সালওয়া।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) শেষ লটে ইমন-সালওয়া তাদের ‘বীরত্ব’ ছবির শুটিং করছিলেন রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে। শুটিংয়ের ফাঁকে দুজনেই কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে। ইমন বলছিলেন, ‘পাসওয়ার্ড’ আমাকে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে। ওই ছবির পর মানসম্মত ছবিগুলোতে কাজ করছি। ‘বীরত্ব’ ছবিটাও তেমনি এক ছবি।

তিনি বলেন, দর্শক এ ছবিতে যেমন নতুন গল্প খুঁজে পাবে, তেমনি চমৎকার সব লোকেশন খুঁজে পাবে। আমি নিজেও টিমের ডেডিকেশনে মুগ্ধ। কোনো প্রকার সেট নির্মাণ করে নয়, শুরু থেকে একেবারে রিয়েল সব লোকেশনে কাজ করে আসছি। ইতোমধ্যেই শুটিং শেষের দিকে। আমি আমার সেরাটা দিয়ে কাজ করেছি। এটা হতে যাচ্ছে আমার জন্য নতুন এক টার্নিং পয়েন্ট।

মোস্তাফিজুর রহমান মানিকের ‘রাজকন্যা’ ও কিংবদন্তী অভিনেত্রী কবরীর পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’তে কাজ করেছেন সালওয়া। সালওয়া জানালেন, তার আগের দুই ছবি থেকে ‘বীরত্ব’ একেবারেই ভিন্ন ধরনের ছবি। উচ্ছ্বাস নিয়ে বলেন, খুব ভালো কাজ হয়েছে। ছবির পুরো টিম গোছানো।

সালওয়া বলেন, এখন ভালো গল্পের ছবির অভাব। সেদিক থেকে ‘বীরত্ব’ একটি গল্প সমৃদ্ধ ছবি। পরিচালক, সহশিল্পীরা প্রত্যেকেই খুবই সহযোগিতা করেছেন। এ ছবিতে শতাধিক শিল্পীরা কাজ করছেন। প্রত্যেকেই গুণী শিল্পী। তাদের কাছ থেকে অভিনয়ের অনেক খুঁটিনাটি বিষয় শিখতে পারছি। যত কাজ করছি ততই শিখছি। প্রযোজক, পরিচালক প্রত্যেকেই আন্তরিক।

Reneta

‘বীরত্ব’ নির্মাণ করছেন সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম চলচ্চিত্র। প্রযোজনা করছে পিংপং এন্টারটেইনমেন্ট। ২ অক্টোবর থেকে রাজবাড়ী জেলায় ছবির শুটিং শুরু হয়। ইতোমধ্যেই বেশিরভাগ শুটিং শেষ। বাকি আছে গানের শুটিং। সিলেটে ছবির গানগুলোর শুটিং হবে। অন্যান্য চরিত্রে আরও আছেন নিপুণ, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, বড়দা মিঠু প্রমুখ।

আইটেম গানে অংশ নিয়েছেন মিষ্টি জান্নাত। ২০২১ সালে করোনা পরিস্থিতি বিবেচনা করে ‘বীরত্ব’ মুক্তি পাবে সিনেমা হলে।

Jui  Banner Campaign
ট্যাগ: আহসান হাবীব নাসিমইন্তেখাব দিনারইমনচলচ্চিত্রনিপুণনিশাত নাওয়ার সালওয়াপাসওয়ার্ডবড়দা মিঠুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১০ লাখের বেশি টাকা ও ১টি নোয়া মাইক্রোবাস আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পরিসংখ্যানে এবারের ভোট

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT