চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয় রিজার্ভ দলে ব্রাভো-পোলার্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১৯, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘোষিত ১৫ সদস্যের দলে নেই তারা। কিন্তু ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ দলে যুক্ত করা হয়েছে দুই অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং কাইরেন পোলার্ডকে।

গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও রিজার্জ দলে জায়গা পেয়েছেন ব্রাভো। আর আইপিএলে সফল মৌসুম কাটানোর পর সুযোগ পেলেন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রেকর্ড চতুর্থবার আইপিএল জিতেছেন পোলার্ড।

ক্যারিবীয় রিজার্ভ দলের ১০ খেলোয়াড় ইংল্যান্ডে চারদিনের ক্যাম্পে অংশ নেবেন। ১৯ থেকে ২৩মে পর্যন্ত সাউদাম্পটনে হবে এই ক্যাম্প। এছাড়া ২২মে রোজ বোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচেও যুক্ত করা হবে তাদের।

দুই তারকা অলরাউন্ডার ছাড়াও আয়ারল্যান্ডে সদ্যগত ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজ দলের অংশ হিসেবে থাকা সুনীল আমব্রিস এবং রেমন রেইফারকে ব্যাক-আপ হিসাবে ডাকা হয়েছে। ফাইনালে ক্যারিবীয়দের হারিয়ে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে খেলেননি ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলের ১৫ সদস্যের সাতজন। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রাভ জানিয়েছেন, অনুশীলন এবং ওয়ার্ম-আপ ম্যাচে পুরো স্কোয়াডই থাকবে। ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বোর্ড।

৩১মে, বিশ্বকাপের দ্বিতীয় দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে শুরু করবে জেসন হোল্ডার বাহিনী।

Reneta

উইন্ডিজের বিশ্বকাপ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যাশলে নার্স, ফ্যাবিয়ান অ্যালেন, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), ওশানে থমাস, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, এভিন লুইস।

রিজার্ভ তালিকা
সুনীল আমব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডাওরিচ, কিমো পল, খারি পিয়েরে, রেমন রেইফার ও কাইরেন পোলার্ড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহযোগিতায় গুরুত্ব

মে ৮, ২০২৬

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হলেন আরিফুল হক

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT