চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয় বোর্ডের ‘অভিনব’ চুক্তি পদ্ধতি নিয়ে হৈ-চৈ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য মোট তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্যারিবীয় বোর্ড।

আগামী ১ জুলাই থেকে নতুন পদ্ধতি কার্যকর হবে। এই নিয়মে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। ক্যাটাগরি তিনটি- অল ফরম্যাট কন্ট্রাক্টস, রেড বল কন্ট্রাক্টস ও হোয়াইট বল কন্ট্রাক্টস।

পাঁচজন খেলোয়াড়কে অল ফরম্যাট কন্ট্রাক্টস তালিকায় রাখা হয়েছে। যেখানে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ ও দেবেন্দ্র বিশু। রেড বল ও হোয়াইট বল কন্ট্রাক্টস তালিকায় ছয়জন করে রাখা হয়েছে।

রেড এবং হোয়াইট ফরম্যাটের জন্য চারজন ডেভেলপমেন্ট খেলোয়াড়কে প্রস্তাব করা হয়েছে। এর মানে যারা এখনও জাতীয় দলে জায়গা পাননি, কিন্তু বছরের যেকোনো সময় ডাক পাবেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত নেয়ার পেছনে কিছু কারণ রয়েছে। যেমন কাইরন পোলার্ড, সুনিল নারিন, ড্যারেন ব্রাভো, আন্দ্রে রাসেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের হয়ে না খেলে ওই সময় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণেই ভিন্ন পথে হাঁটছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

অল ফরম্যাট কন্ট্রাক্টস
জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি যোসেফ, দেবেন্দ্র বিশু।

Reneta

রেড বল কন্ট্রাক্টস
ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, শেন ডৌরিচ, জার্মেইন ব্ল্যেকউড, মিগুয়েল কামিন্স, জোমেল ওয়ারিকান (ডেভেলপমেন্ট- শিমরান হেটমায়ার, কাইরান পাওয়েল, ভিশাউল সিং)।

হোয়াইট বল কন্ট্রাক্টস
কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, জেসন মোহাম্মেদ, এভিন লুইস, রোভম্যান পাওয়েল (ডেভেলপমেন্ট- কেসরিক উইলিয়ামস)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT