চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের ‘দুঃস্বপ্ন’ হয়ে নয়া কোচ পাইবাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সঙ্গে আগে থেকেই জড়িয়ে ছিলেন রিচার্ড পাইবাস। প্রয়োজনের মুহূর্তে তাই আর নতুন করে কোচ খোঁজার ঝামেলায় যেতে হয়নি উইন্ডিজ বোর্ডকে। হাই-পারফরম্যান্স দলের নামকরা কোচ পাইবাসকে পূর্ণ মেয়াদে নিয়োগ দিয়েছে তারা।

ভারত সিরিজের পর স্টুয়ার্ট ল পদত্যাগ করায় নিক পোথাসকে আপদকালীন কোচ বানিয়ে বাংলাদেশ সফরে এসেছিল উইন্ডিজ। টাইগারদের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজে ভরাডুবির পর নতুন কোচের সন্ধানে নেমে পড়ে উইন্ডিজ বোর্ড।

গত বছরের ফেব্রুয়ারিতে ক্যারিবীয়দের হাই-পারফরম্যান্স দলের দায়িত্ব নিয়েছিলেন পাইবাস। বোর্ড থেকে মূল দলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার পর আর না করেননি এ ইংলিশ কোচ। এর আগেও ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলের পরিচালকের দায়িত্ব সামলেছেন তিনি।

দ্বিতীয় দফায় লম্বা সময়ের জন্য দায়িত্ব পাচ্ছেন না পাইবাস। চলতি বছরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্ত কোচ থাকবেন তিনি। এর মাঝের সময়ে তার অধীনেই ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ খেলবে ক্যারিবীয়রা।

বাংলাদেশকে মাত্র পাঁচ মাসের জন্য কোচিং করানো এই কোচের নিয়োগের খবরে খুশি হতে পারেননি অনেকেই। পাইবাসের উইন্ডিজ বোর্ডের ডিরেক্টর থাকার সময় দলের অধিনায়ক ছিলেন ড্যারেন স্যামি। পাইবাসের নিয়োগের খবরকে দুঃস্বপ্ন ভেবে সাবেক এই অধিনায়ক টুইটারে লিখেছেন, ‘মিথ্যা, মিথ্যা, মিথ্যা…নিশ্চয় এটা ভুয়া খবর।’ পরে আরেক টুইটে স্যামি লিখেছেন, ‘আমি আশা করি এই দুঃস্বপ্নটা মিথ্যা। তার কোচ হওয়াটা নিশ্চয় ভুয়া খবর।’

পাইবাসের উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক থাকার পুরোটা ছিল বিতর্কে ভরা। প্রত্যেক ক্যারিবীয় ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলে তবেই জাতীয় দলে আসতে হবে; এমন বিতর্কিত প্রথা চালুর পেছনে পাইবাসের অবদান ছিল বেশি। তার আমলেই জাতীয় দলের রাস্তা বন্ধ হয়ে যায় ডোয়াইন ব্রাভো, কাইরেন পোলার্ডদের মতো মারকাটারি প্রকৃতির ক্যারিবীয় ক্রিকেটারদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটরিচার্ড পাইবাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোদাল হাতে শার্শায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর আগমনে শার্শার পথে মানুষের ঢল

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

আগামী ১০ মে কানাডায় ‘রবীন্দ্র জয়ন্তী’ অনুষ্ঠিত হবে

এপ্রিল ২৭, ২০২৬
Zamil Limon and Nahida Bristy have not been seen since April 16.

মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিল ঘাতক

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT