ফুটবল

ক্যারাবাওর ফাইনালের আগে আর্সেনালের হোঁচট

ক্যারাবাওর ফাইনালের আগে আর্সেনালের হোঁচট

দিন দুয়েক বাদেই ক্যারাবাও কাপের ফাইনাল। তার আগে ইউরোপা লিগের রাউন্ড-৩২’এর দ্বিতীয় লেগে অস্টারসান্ডস এফকের বিপক্ষে ১-২ গোলে হেরে গেছে আর্সেনাল।

এই হারের পরও প্রথম লেগের ৩-০ ব্যবধানে ভর করে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেন ওয়েঙ্গারের দল।

আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে ক্যারাবাও কাপের শিরোপা নির্ধারনী ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ২০১০-১১ মৌসুমে সর্বশেষ এই প্রতিযোগিতার ফাইনালে ওঠা আর্সেনাল। এবার চেলসিকে হারিয়ে তারা ফাইনালে ওঠে।
মূর্তিকারিগর

সুইডেনের ক্লাব অস্টারসান্ডস পুঁচকে দল হিসেবেই পরিচিত। কিন্তু সামনে ফাইনাল থাকায় মোটামুটি শক্তিশালী দল নিয়ে মাঠে নামেন ওয়েঙ্গার। তারা পিছিয়ে পড়ে ২২তম মিনিটে। আইস গোল করে অস্টারসান্ডসকে এগিয়ে দেন।

ঠিক পরের মিনিটে সেমা ব্যবধান দ্বিগুণ করেন। বিরতি থেকে ফিরেই আর্সেনাল এক গোল শোধ দেয়। ৪৭তম মিনিটে ব্যবধান ২-১ করেন কোলাসিনাক। এরপর আর গোলমুখ খুলতে পারেনি তারা।

বিষয়:ইউরোপা লিগ ক্যারাবাও কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…