ক্রিকেট

‘ক্যাপ্টেন্স নকে’ ক্যারিবীয়দের উদ্ধার করলেন হোল্ডার

‘ক্যাপ্টেন্স নকে’ ক্যারিবীয়দের উদ্ধার করলেন হোল্ডার

চাইলে শেষ রানটা নাও নিতে পারতেন জেসন হোল্ডার। হাতে বাকি ছিল ৭ ওভার। পরে বাউন্ডারির চেষ্টা করতে পারতেন। কিন্তু আর দেরি করতে টাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। নরম্যান ভানুয়ার বলটিতে এক রান নিয়ে দলকে জিতিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন।

পাপুয়া নিউগিনির বিপক্ষে শুরুর বিপর্যয় সামলে ওয়েন্ট ইন্ডিজকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন অধিনায়ক। সামনে থেকে নেতৃত্ব দেয়া ইনিংসটি আটকে গেছে ৯৯ রানে, আউটও হননি, ছিলেন অপরাজিত।

৭৭টি ওয়ানডে খেলা হোল্ডারের ক্যারিয়ার সেরা ইনিংস এটিই। ৯৯ রানের ইনিংসটি ৯ চার ও ৪ ছক্কায় ১০১ বলে সাজানো।

হোল্ডারের ইনিংসটি এসেছে দলের বিপর্যয়ের মুহূর্তে। নিউগিনির বিপক্ষে ২০১এর লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকা উইন্ডিজকে ঘুরে দাঁড়ানোর রসদ দেখিয়েছেন শাই হোপকে সঙ্গী করে। দুজনের ১৪৩ রানের জুটি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

হোপস ৪৯ রানে অপরাজিত ছিলেন। শুরুতে এভিন লুইস ৮, হেটমায়ার ৮, স্যামুয়েলস ২৪ ও জেসন মোহাম্মেদ শূন্য রানে ফিরে বিপদ বাড়িয়েছিলেন।

হারারেতে এর আগে প্রথমে ব্যাট করে কার্লোস ব্র্যাথওয়েটের বোলিং তোপে আটকে যায় পাপুয়া নিউগিনি। ২০০ রানের সংগ্রহ জমা করে তারা। উরা ৩৭, অধিনায়ক ভালা ৫৭, দাই ৩৫ ও ভানুয়া ৩৫ রানে ইনিংস খেলে লড়াইয়ের পুঁজি এনে দেন দলকে।

ব্র্যাথওয়েট ২৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। তার ক্যারিয়ার সেরা বোলিং। মিলার নিয়েছেন ২টি উইকেট।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্ব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…